সহনশীলতা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের একটি মহৎ গুণ। সহনশীলতা অর্থ সহ্য করার ক্ষমতা। প্রতিকূল অবস্থায় নিজের আবেগ ও উচ্ছ্বাসকে দমন করা, শক্তি থাকা সত্ত্বেও প্রতিশোধ গ্রহণ না করে ধৈর্যধারণ করাই হলো সহনশীলতা। প্রত্যেক নবী-রাসুলই সহনশীল ও ক্ষমাশীল ছিলেন। মহান আল্লাহ বিভিন্ন পরীক্ষায় নিপতিত করে তাঁদের সহনশীল ও ধৈর্যশীল করে তুলেছেন।
সহনশীলতা এক অনুপম আদর্শ। মানবজীবনে শান্তি-শৃঙ্খলা ও উন্নতির জন্য সহনশীলতা খুবই প্রয়োজন। ইবনে আব্বাস (রা.) বলেন, ‘মানুষ যখন জুলুমের প্রতিশোধ গ্রহণ না করে ক্ষমা করে দেয়, তখন আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন।’ সুরা আনফালের ৪৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ‘তোমরা সহনশীলতা অবলম্বন করো। নিশ্চয়ই আল্লাহ সহনশীলদের সঙ্গে থাকেন।’
ইমাম গাজ্জালি (রহ.) বলেন, ইমানের পর বিবেকের দাবি হলো মানুষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করা, প্রত্যক সৎ ও অসৎ লোকের প্রতি অনুগ্রহ করা, সবার সঙ্গে হাসি-খুশি থাকা এবং নম্রভাবে কথা বলা। মহানবী (সা.) সাহাবিদের প্রশ্ন করেন ‘তোমরা কি জানো জাহান্নাম কার জন্য হারাম?’ তাঁরা বলেন, ‘আল্লাহ ও রাসুলই ভালো জানেন।’ তিনি বলেন, ‘তার জন্য জাহান্নাম হারাম, যে ভদ্র ও নম্র আচরণ করে।’
সহনশীলতার পুরস্কার প্রসঙ্গে আল্লাহ সুরা জুমারের ১০ নম্বর আয়াতে বলেন, ‘সহনশীলদেরই তাদের প্রতিদান কোনো হিসাব ছাড়াই পূর্ণরূপে দেওয়া হবে।’ মহানবী (সা.) বলেন, ‘সহনশীলতার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয়।’
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় কাজ সম্পাদনে আমরা সহনশীল হই। হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে দেশ ও জাতির উন্নয়নে নিজেকে বিলিয়ে দিই। তবেই দুনিয়ায় লাভ করব অনাবিল তৃপ্তি এবং আখেরাতে পাব আল্লাহর সন্তুষ্টি।
ড. এ এন এম মাসউদুর রহমান, সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫