একটি মিউজিক ভিডিওর শুটিং করতে গিয়ে সাপের কামড় খেয়েছেন পপগায়িকা মায়েটা। চলতি বছরের এপ্রিলে জে জির ‘রক নেশন’-এ কাজ করতে চুক্তিবদ্ধ হন এ গায়িকা। সেই মিউজিক ভিডিওরই শুটিং চলছিল। গত সপ্তাহে ইনস্টাগ্রাম এবং টুইটারে ঘটনার ফুটেজ শেয়ার করা হয়। সঙ্গে সঙ্গে সেটি ভাইরাল হয়।
সংক্ষিপ্ত ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে, ২১ বছর বয়সী মায়েটা একটি কার্পেটে শুয়ে আছেন। তাঁর চারপাশে বেশ কয়েকটি সাপ। কালো জর্জেটের পোশাক পরা মায়েটা শুয়ে। আর তাঁর বুকের ওপর একটি কালো আর একটি সাদা সাপ। অবশ্য মায়েটাকে এ সময় ভয় না পেয়ে খিল খিল করে হাসতে দেখা যায়। আচমকা কালো সাপটি মায়েটার চিবুকে ছোবল দেয়।
ঘটনার আকস্মিকতায় হতবাক মায়েটাকে ছিটকে পেছনে সরে যেতে দেখা যায়। হাত দিয়ে সাপটিকে দূরে ঠেলে দেন তিনি। ক্যামেরার পেছন থেকে কাউকে বলতে শোনা যায়, ‘ওহ! তাকে কামড়াল!’
ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে মায়েটা লিখেছেন, ‘আপনাদের জন্য ভিডিও তৈরি করতে গিয়ে আমার যা হলো। এমনটা আর কখনো করব না।’
গত সপ্তাহে ইনস্টাগ্রামে পোস্ট করার পর থেকে ভিডিওটি ৪ লাখ ৮০ হাজারবার দেখা হয়েছে।
পিপল ম্যাগাজিনের মতে, মিউজিক ভিডিওটিতে যে সাপগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোর কোনোটিই বিষাক্ত ছিল না। গায়িকা তাঁর চিবুকে কামড় ছাড়া আর কোনো আঘাত পাননি।
আরঅ্যান্ডবি গায়িকা মায়েটা কিশোর বয়স থেকেই সাউন্ড ক্লাউডে তাঁর গান পোস্ট করা শুরু করেন। এ বছরের শুরুর দিকে জে জি-এর ম্যানেজমেন্ট লেবেল ‘রক নেশন’-এ চুক্তিবদ্ধ হওয়ার পরই তিনি আলোচনায় আসেন। তাঁর প্রথম অ্যালবাম ‘হ্যাবিটস’ প্রকাশ পেতে যাচ্ছে।

নাটকের নতুন জুটি খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান। দর্শক পছন্দের কারণে নির্মাতারাও তাঁদের নিয়ে কাজ করতে আগ্রহ দেখাচ্ছেন। ২৪ সেপ্টেম্বর হিয়া এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে বাসার-সাদনিমা জুটির নাটক ‘তোমার ঠিকানায়’।
১০ ঘণ্টা আগে
ব্যয় সংকোচনের ধারাবাহিকতায় চলতি বছরে তৃতীয়বারের মতো কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল ডিজনি। নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জশ ডি’আমারোর নেতৃত্বে এবার আরও কয়েক শ কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে।
১১ ঘণ্টা আগে
দীর্ঘ ২২ বছর ধরে তারকাদের হাঁড়ির খবর ফাঁস করে আর বিতর্কের ঝড় তুলে অবশেষে ইতি টানছে সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ’। আগামী ১৪ অক্টোবর থেকে জিওহটস্টারে শুরু হবে এর বিদায়ী মৌসুম।
১১ ঘণ্টা আগে
নির্মাতা দম্পতি অরুণ চৌধুরী ও চয়নিকা চৌধুরীর ছেলে অনন্য প্রতীক চৌধুরী। গত বছর ‘নয়া নোট’ ওয়েব ফিল্ম দিয়ে নির্মাতা হিসেবে অভিষেক হয়েছে অনন্য প্রতীকের। এর আগে মা চয়নিকা চৌধুরীর সহকারী হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। এবার প্রথমবারের মতো ছেলে অনন্য প্রতীকের গল্প ও চিত্রনাট্যে নাটক নির্মাণ করলেন
২১ ঘণ্টা আগে