ক্যারিয়ার লম্বা করতে খেলোয়াড়েরা কত কিছুতেই ছাড় দেন। কেউ কেউ খাদ্যাভ্যাস বদলান, আবার কেউ পছন্দের খাবার খাওয়া ত্যাগ করেন। লিওনেল মেসিও ব্যতিক্রম নন।
একসময় কোমল পানীয়, পিৎজা থেকে শুরু করে যাবতীয় ফাস্টফুড ছিল যাঁর প্রিয় খাবার, সেই মেসিই ৯০ মিনিট একই গতিতে দৌড়াতে খান তাজা ফল, শাক-সবজি, জলপাইয়ের তেলে মাখানো সালাদ, বাদামি চালের মতো খাবার।
তবে এসবের বাইরেও একটি বিশেষ পানীয় আছে, যা মেসি-নেইমার-এমবাপ্পেদের খেলতে নামানোর আগে খাওয়ানো হয়। ফুটবলবিষয়ক ওয়েবসাইট ‘ফুটবল মোশন’-এর সামাজিক যোগাযোগমাধ্যমে হওয়া একটি লাইভ অনুষ্ঠানে সে তথ্যই ফাঁস করেছেন আন্দের হেরেরা।
মেসির প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) সতীর্থ জানিয়েছেন, ম্যাচ শুরুর আগে তাঁদের বিটরুটের শরবত খাওয়ানো হয়। বিটরুট একধরনের সবজি, যা দেখতে অনেকটা শালগমের মতো। এ থেকেই বানানো হয় বিশেষ শরবত। কোলেস্টেরল কমানো, মস্তিষ্কে রক্ত চলাচল স্বাভাবিক রাখা, আয়রনের ঘাটতি মেটানোসহ এর রয়েছে নানা রকম ঔষধি গুণ। বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত হয়েছে, বিটরুটের শরবত খেলোয়াড়দের শক্তিবর্ধক হিসেবে কাজ করে।
পিএসজিতে আসার আগে পাঁচ মৌসুম ম্যানচেস্টার ইউনাইটেডে কাটানো হেরেরাও জানালেন, বিটরুট খেয়ে খেলতে নামলে তাঁদের শক্তি বেড়ে যায়। ৩২ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডারের কাছে এটি চমকের মতোই লাগে। বিশেষ করে প্রথমবার এটি খাওয়ার পর অনেকে নাকি ভয়ও পেয়ে যান! এর কারণটা শুনুন তাঁর মুখ থেকে, ‘ম্যাচ শেষে যখন আপনি প্রস্রাব করতে যাবেন, তখন মনে হবে যেন রক্ত বের হচ্ছে! কারণ, পানীয়টি অনেক বেশি শক্তি সঞ্চার করে। প্রথম দিন আপনি বলবেন, ওহ, আমার রক্ত বের হয়ে যাচ্ছে। এরপরই হয়তো আপনার মনে পড়বে, আরে আমি তো বিটরুট পান করেছি।’
বিটরুটের শরবত মেসি-হেরেরাদের বেশ ভালোই কাজে দিচ্ছে। ফ্রেঞ্চ লিগ ওয়ান মৌসুমের অর্ধেকটা এখনো বাকি। ৪৫ পয়েন্ট তুলে নিয়ে এখনই নিজেদের ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছে পিএসজি। দুইয়ে থাকা অলিম্পিক মার্শেইয়ের পয়েন্ট ৩২। চ্যাম্পিয়নস লিগেরও নকআউট পর্বে জায়গা করে নিয়েছে প্যারিসের ক্লাবটি।

আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে আলোচনা-সমালোচনার তো শেষ নেই। লিওনেল স্কালোনির দলের অবিশ্বাস্য প্রত্যাবর্তনের চেয়ে বরং রেফারিং নিয়ে প্রশ্ন তোলেন মিসরের কোচ হোসাম হাসান এবং তারকা ফরোয়ার্ড মোস্তফা জিকো। এবার আফ্রিকা মহাদেশের দলটির কোচ-ফরোয়ার্ডের বিপক্ষে ব্যবস্থা নিচ্ছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
৪ মিনিট আগে
রানের ফোয়ারা ছুটছে জো রুটের ব্যাটে। একের পর এক রেকর্ড গড়ছেন ইংল্যান্ডের এই ব্যাটার। হেডিংলিতে গতকাল ফিফটি করে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পাশে বসলেন রুট।
৩৭ মিনিট আগে
আড়াই মাসের ব্যবধানে বদলে গেল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) রায়। জুনে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামকে দেওয়া হয়েছিল ডিমেরিট পয়েন্ট। গতকাল পাকিস্তানের এই স্টেডিয়ামের ওপর থেকে তুলে নেওয়া হলো এই ডিমেরিট পয়েন্ট। এই নিয়ে দ্বিতীয়বার পাকিস্তানের পক্ষে রায় দিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
সচরাচর যেমনটা দেখা যায়, পরিস্থিতি এখন ঠিক তাঁর উল্টো। ডারউইনে হেরে টেস্ট সিরিজ বাঁচাতে মরিয়া অস্ট্রেলিয়া। আর পরশু সকাল ৬টায় ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্ট শুরুর আগে সিরিজ জয়ের স্বপ্ন বাংলাদেশের।
২ ঘণ্টা আগে