প্রতি দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজন করতে চায় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নিজেদের এই সিদ্ধান্তে এখনো অনড় আছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
পরশু সোমবার ভার্চুয়াল গ্লোবাল সামিটে যুক্ত হয়ে দুই বছর পর পর বিশ্বকাপ আয়োজনের যৌক্তিকতা তুলে ধরেন ইনফান্তিনো। এ বিষয়ে এক বৈঠকে বসেন তিনি। সেখানে ২১১ জন সদস্যের মধ্যে ২০৭ জনই উপস্থিত ছিলেন।
এমন আয়োজনে ফিফার আয় বেড়ে যাওয়ার কথাও জানানো হয়েছে। ইনফান্তিনোর দাবি, ৭ বিলিয়ন ডলার থেকে আয় বেড়ে প্রায় সাড়ে ১১ বিলিয়ন ডলার হবে। তার মানে, ফিফার রাজস্ব আয় বাড়বে আরও ৩৮ হাজার কোটি টাকা।
ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির এক সমীক্ষা অনুযায়ী, দুই বছর পর পর বিশ্বকাপ হলে ফুটবলের অর্থনীতিই পাল্টে যাবে। তখন সব সদস্য দেশ একই রকম সুযোগ-সুবিধা পাবে।
ইনফান্তিনো বলেছেন, ‘ইউরোপিয়ান সুপার লিগের (বিদ্রোহী লিগ) পরিকল্পনা ভেস্তে দিতে এটা হবে কার্যকর উদ্যোগ। এর মাধ্যমে সবাই সুযোগ পাবে। এটাই আমাদের প্রকল্পের মূলনীতি।’
যদিও এমন পরিকল্পনার বিরোধিতা করছে দক্ষিণ আমেরিকা ও ইউরোপের সদস্য দেশগুলো। এ জন্য এখনো চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারছেন না ফুটবলের নীতিনির্ধারকেরা। জার্মানির বিশ্বকাপ জয়ী অধিনায়ক ফিলিপ লাম বলেছেন, ‘বড় ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে সময় ও ধৈর্য ধারণ জরুরি। দুই বছর অন্তর বিশ্বকাপ ফুটবলের সোনালি সময়কে হত্যা করে ফেলবে।’
আর্সেনালের সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গার বর্তমানে ফিফার উন্নয়ন কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতি দুই বছর অন্তর বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা তাঁর মাথা থেকে আসে।
গত সেপ্টেম্বরে ফরাসি এক পত্রিকায় ওয়েঙ্গার বলেছিলেন, ‘এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশগুলো আগের চেয়ে অনেক বেশি ম্যাচ খেলার সুযোগ পাবে। এর মাধ্যমে ফুটবলের মান ও প্রতিযোগিতা অনেকাংশেই বৃদ্ধি পাবে। এখানে অর্থের বিষয়টি মোটেই মুখ্য নয়।’

জীবন পেয়ে সুযোগ কীভাবে কাজে লাগাতে হয়, সেটাই করে দেখালেন দেবদূত পাড়িক্কাল। গলের পর কলম্বোতেও সেঞ্চুরি পেয়েছেন পাড়িক্কাল। তাঁর তিন অঙ্ক ছোঁয়ার দিনে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন দাপটের সঙ্গে শেষ করেছে ভারত।
১৯ মিনিট আগে
মাত্র ৭৫০ বলেই শেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাকাইতে মাত্র দুদিনে হেরে যাওয়ায় আলোচনায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। একই সঙ্গে প্রশ্ন উঠেছে টেস্টের পিচ নিয়েও। নাজমুল হোসেন শান্তর মতে এ ধরনের ঘটনা কখনোই ভোলা
১ ঘণ্টা আগে
ডারউইনে ৯ উইকেটে জয়ের পর প্রশংসায় ভাসছিল বাংলাদেশ ক্রিকেট দল। বিপরীত অবস্থা ছিল অস্ট্রেলিয়ার। তাদের সংবাদমাধ্যমেই ধুয়ে দেওয়া হচ্ছিল প্যাট কামিন্স-ট্রাভিস হেডদের। কিন্তু ম্যাকাইতে পাত্তাই পেলেন না নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা। তাতে করে ২৩ বছর আগে যা ঘটেছিল, সেই ঘটনাও হার মেনে গেল বাংলাদেশ-
২ ঘণ্টা আগে
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের একটি প্রতিনিধি দল আজ ঢাকায় এসে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে। মাঠ, ড্রেনেজ ব্যবস্থা, ঘাস, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়া বক্স ঘুরে দেখেছে দলটি। ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষে কিংবা অন্য কোনো দেশের বিপক্ষে ম্যাচে ঢাকার এই স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করা যায় কি ন
৩ ঘণ্টা আগে