ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছোট দুই ভাইয়ের বল্লমের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবদুর রহমান (৪৮)। তাঁর ছোট দুই ভাইয়ের নাম সহেদ মিয়া (৪৫) এবং আবদুল্লাহ মিয়া (৪০)।
স্থানীয় প্রতিবেশী ও নিহতের আত্মীয় সূত্রে জানায়, ছোট দুই ভাই সহেদ মিয়া ও আবদুল্লাহ মিয়া আজ ঈদ করতে ঢাকা থেকে বাড়িতে আসে। বড় ভাই আবদুর রহমানের সঙ্গে বসতভিটার মাটি কাটা নিয়ে কথা-কাটাকাটি ও মারামারি শুরু হয়। একপর্যায়ে আবদুর রহমানকে বল্লম দিয়ে আঘাত করেন সহেদ ও আবদুল্লাহ। গুরুতর আহত অবস্থায় আব্দুর রহমানকে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।
সরাইল সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. আনিছুর রহমান বলেন, 'নিহতের ঘটনা শুনেছি। পারিবারিক বিরোধের জেরে এই খুনের ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সহেদ মিয়া ও আবদুল্লাহকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহত ব্যক্তির মরদেহ জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত জন্য পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।'

একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
৪ দিন আগে
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২৫ জুলাই ২০২৬
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১০ জুন ২০২৬
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৬ মে ২০২৬