বুকে ব্যথা নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আগের তুলনায় বর্তমানে তাঁর শারীরিক অবস্থা ভালো বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আজ বুধবার হাসপাতালে ভাইকে দেখতে আসেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা।
এদিন সকাল সাড়ে ১০টার দিকে ভাইকে দেখতে হাসপাতালে আসেন ওবায়দুল কাদেরের ছোট ভাই। এ সময় কাদের মির্জা বলেন, চিকিৎসকেরা আমাদের জানিয়েছেন তাঁর (ওবায়দুল কাদের) শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। প্রধানমন্ত্রী সার্বক্ষণিক ওনার খোঁজখবর নিচ্ছেন। আমার সঙ্গে দেখা হয়েছে, কথাও হয়েছে।
বিদেশে নেওয়ার পরিকল্পনা নেই জানিয়ে তিনি বলেন, ওবায়দুল কাদের মোটামুটি সুস্থ আছেন। আশা করি, তিন-চার দিনের মধ্যে বাসায় ফিরতে পারবেন।
একই দিন সকাল ১০টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের খোঁজখবর নিতে হাসপাতালে আসেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তবে দর্শনার্থীদের প্রবেশে বিধিনিষেধ থাকায় তিনি দেখতে পারেননি।
এদিকে ওবায়দুল কাদেরের চিকিৎসায় দশ সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাঁর চিকিৎসায় করণীয় ঠিক করতে বুধবার জরুরি বৈঠকে বসে বোর্ড। বৈঠক শেষে বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ শারফুদ্দিন আহমেদ জানান, বর্তমানে তিনি ভালো আছেন। ডায়াবেটিসের মাত্রাও স্বাভাবিক রয়েছে। তারপরও শঙ্কা এড়াতে আরও দু-এক দিন হাসপাতালে বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে।
বিএসএমএমইউ উপাচার্য বলেন, আমরা ওনার পরীক্ষা-নিরীক্ষা করছি। গতকালের (মঙ্গলবার) তুলনায় তিনি অনেক ভালো আছেন। তাঁর ডায়াবেটিস ১২ থেকে এখন ৫-এ নেমেছে। ব্লাড প্রেশার (উচ্চ রক্তচাপ) ও অক্সিজেন ব্যবস্থা স্বাভাবিক রয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদ বিবেচনায় রেখে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে। সচিবালয়ে আজ সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
৫ ঘণ্টা আগে
এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশনায় ‘সংস্কার বাস্তবায়ন বিষয়ক কমিটি’ এবং ‘জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণ বিষয়ক কমিটি’ গঠন করা হয়েছে।
৮ ঘণ্টা আগে
ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ আগ্রাসন, মধ্যপ্রাচ্যব্যাপী যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা গোটা পৃথিবীকে নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকির মুখে ফেলেছে।
১ দিন আগে
এবারের নির্বাচনে শুধু জাতীয় পার্টি বাদে সব দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল। শুধু জাতীয় পার্টিই একক দল হিসেবে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। তাই যুক্তিসংগতভাবে বলা যায়, ‘না’ ভোটের পক্ষের অধিকাংশ ভোটই জাতীয় পার্টির, তথা লাঙ্গলের...
১ দিন আগে