পরিচিত বাস্তবতার কোথাও খানিক পরিবর্তন ঘটে গেছে। মানুষের নিরাপদ জায়গা হিসেবে যে পরিবারের কথা বলা হয়েছে সব সময়, সেখানেই এখন আর নিরাপদ নয় মানুষ। এ বছরের প্রথম ছয় মাসে ১ হাজার ৫৫৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে দেশে! এ তথ্য জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
পারিবারিক সহিংসতা গোপন কোন ‘পারিবারিক বিষয়’ নয়। এটি স্পষ্টভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। প্রত্যেক নারী যেন পরিবারেই নিরাপদ বোধ করতে পারে, সে জন্য সমাজ, রাষ্ট্র ও ব্যক্তিগত স্তরে বিপ্লবের বিকল্প নেই। কিন্তু বিপ্লব ঘটে গেছে ঘটনার সংখ্যায়। পারিবারিক নির্যাতনের এই সংখ্যাগুলো নিছক পরিসংখ্যানের সংখ্যা নয়; বরং একেকটি জীবনের করুণ পরিণতি।
বাংলাদেশ মহিলা পরিষদ জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত দেশে পারিবারিক সহিংসতার ঘটনায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ২২ জন নারী ও কন্যাশিশু। অথচ পুরো ২০২৪ সালে এ সংখ্যা ছিল ২৫ জন। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছরের প্রথমার্ধে পারিবারিক সহিংসতার কারণে শারীরিক নির্যাতনের হার অস্বাভাবিক বেড়ে গেছে।
মহিলা পরিষদ জানিয়েছে, এ বছর পারিবারিক সহিংসতার ঘটনা শুরু হয় ফেব্রুয়ারি মাসে। সংখ্যা ছিল ১ জন। তারপর ক্রমাগত বেড়েছে সেই সংখ্যা। মার্চ ও এপ্রিলে ৩ জন করে, মে মাসে ৯ জন এবং জুনে ৬ জন নারী ও কন্যাশিশু শারীরিক নির্যাতনের শিকার হয়েছে।
বছরের একদম শুরুর দিকে যদি তাকাই, গত ৪ জানুয়ারি নীলফামারীর সৈয়দপুরে স্বামী-স্ত্রীর কলহের জেরে বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনা ঘটে। গত ছয় মাসে এমন অনেক সংবাদ আমাদের সামনে এসেছে, যেখানে পারিবারিক সহিংসতা থেকে মৃত্যুর ঘটনাও ঘটেছে। এ ছাড়া যৌতুক না পেয়ে পুড়িয়ে মারার ঘটনা এখনো রয়েছে সমাজে। যৌতুকের টাকা না পেয়ে রংপুরে এক গৃহবধূকে শরীরে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছিল গত জুন মাসে। ১৪ জুন এ ঘটনায় নিহতের স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদ, ননদের স্বামীসহ পাঁচজনকে আসামি করে থানায় হত্যা মামলা করা হয়। লৈঙ্গিক বৈষম্যের ধারণা, চেতনা ও কাঠামো যত দিন সমাজে থাকবে, তত দিন নারীর প্রতি সহিংসতা চলবে বলে উল্লেখ করেছেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। ‘নারীর প্রতি সহিংসতা: নারী সাংবাদিকদের ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি বলেন, ‘বর্তমানে কিছু আইনের পরিবর্তন নারীর প্রতি সহিংসতাকে আরও প্রশ্রয় দিচ্ছে। যেমন যৌতুকসংক্রান্ত মামলায় এখন নারীকে আইনগত সহায়তা কমিটির অনুমতি নিতে হচ্ছে, যা বিচারপ্রাপ্তির ক্ষেত্রে বড় বাধা।’
বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত বলেন, ‘সমাজ নারীকে পিছিয়ে থাকাই দেখতে চায়। নারীর ওপর কর্তৃত্ব করতে চায়। ক্ষমতা চর্চা করার অন্যতম মাধ্যম পরিবার।’ এই ধরনের মানসিকতা থেকে পারিবারিক সহিংসতা বাড়ছে বলে উল্লেখ করেন তিনি। সমাজে যত দিন পর্যন্ত নারীকে মানুষ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে না, যত দিন পর্যন্ত গৃহস্থালি কাজের শিকল থেকে নারীকে মুক্ত করা যাবে না, তত দিন পারিবারিক সহিংসতা কমবে না বলে মনে করেন সীমা দত্ত।
সমাজ নারীকে পিছিয়ে থাকাই দেখতে চায়। নারীর ওপর কর্তৃত্ব করতে চায়। ক্ষমতা চর্চা করার অন্যতম মাধ্যম পরিবার।
পুরুষতন্ত্রের
ধারক-বাহকেরা ঘরের বাইরে যেকোনো শ্রেণি-পেশার কাজই করুক না কেন, পরিবারে তাঁরাই কর্তা। নারীরা এই মতকে এখন চ্যালেঞ্জ করতে পারে। সীমা দত্ত, সভাপতি, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র
পারিবারিক সহিংসতা বেড়ে যাওয়ার অন্যতম কারণ নারীর আর্থিক স্বাধীনতা ও আত্মমর্যাদায় সচেতন না হওয়া। পারিবারিক নির্যাতনের বেশির ভাগ ঘটনাই এমন নারীদের সঙ্গে ঘটেছে, যারা অন্যের ওপর আর্থিকভাবে নির্ভরশীল। কিন্তু যাঁরা আর্থিকভাবে নির্ভরশীল নন, তাঁরা যে এই অবস্থা থেকে মুক্ত, সে কথাও বলা যায় না। অনেক নারী এখন কর্মজীবী পরিবারের পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির কারণে নির্যাতনের শিকার হন। সীমা দত্ত বলেন, ‘পুরুষতন্ত্রের ধারক-বাহকেরা ঘরের বাইরে যেকোনো শ্রেণি-পেশার কাজই করুক না কেন, পরিবারে তাঁরাই কর্তা। নারীরা এই মতকে এখন চ্যালেঞ্জ করতে পারে।’ নারীর স্বাধীনতা মেনে নিতে না পারায় স্বামী
বা শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে দ্বন্দ্ব বাড়ছে, যা রূপ নিচ্ছে সহিংসতায়। গত ১ জুলাই ময়মনসিংহ শহরে বাসায় ঢুকে রওশন আক্তার নামের এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করেন তাঁর সাবেক স্বামী। এরপর হত্যাকারী পাশের কক্ষে আত্মহত্যা করেন বলে অভিযোগ ওঠে। রওশন আক্তারের ভাতিজা ইকবাল হোসেন শাওন বলেন, পারিবারিক কলহের জের ধরে দুজনের বিচ্ছেদ হয়েছে মাস তিনেক আগে।
বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ২ হাজার ৫২৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছিল। আর এ বছরের গত ছয় মাসে ১ হাজার ৫৫৫ জন নারী ও কন্যাশিশু সহিংসতার শিকার হয়েছে। এই সংখ্যায় শুধু নারী আছেন ৮১৯ জন। পরিবারভিত্তিক সচেতনতা ও শিক্ষা, নারীর আত্মরক্ষার প্রশিক্ষণ ও সহায়তা কেন্দ্র, আইনের দ্রুত প্রয়োগ ও বিচারের নিশ্চয়তা প্রতিষ্ঠা
না করা গেলে এই সমস্যা থেকে উত্তরণের কোনো পথ নেই বলে মনে করেন নারীদের নিয়ে কাজ করা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান।

যুক্তরাষ্ট্র যখন কোনো দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসন শুরু করে, তার আগে পশ্চিমা মিডিয়ায় সে দেশটির বিরুদ্ধে নানা কথা শোনা যায়। এর মাধ্যমে তারা মূলত দেশটিতে হামলা বা অভিযানের যৌক্তিকতা তৈরি করে।
৬ দিন আগে
আমি একটি করপোরেট প্রতিষ্ঠানে চাকরি করি। স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে প্রায় তিন বছর। সম্প্রতি একটি মোবাইল ফোন নম্বর থেকে আমাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। কখনো ছবি আবার কখনো মেসেজের স্ক্রিনশট ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে ইতিমধ্যে আমার কাছ থেকে টাকাপয়সাও হাতিয়ে নিয়েছে নম্বরটির ব্যবহারকারী।
৬ দিন আগে
যা ছাড়া এখন জীবন কল্পনা করা যায় না, সেটি সামাজিক যোগাযোগমাধ্যম। প্রজন্ম যেটাই হোক, সামাজিক যোগাযোগমাধ্যমে প্ল্যাটফর্মগুলোতে তাদের সরব উপস্থিতি। এখানে কেউ ব্যক্তিগত অভিজ্ঞতা জানান, কেউ নিজের ছবির সঙ্গে জুড়ে দেন মানানসই কবিতা কিংবা গানের লাইন। আবার অনেকে এই মাধ্যমকে ব্যবহার করেন নিজের মতামত...
৬ দিন আগে
আজ মৌমাছি দিবস। পৃথিবীর খাদ্যশৃঙ্খল ও কৃষিব্যবস্থার এক-তৃতীয়াংশ পরাগায়ন নির্ভর করে তাদের ওপর। কিন্তু ক্ষতিকর পরজীবী ভ্যারোয়া মাইট, ভাইরাস এবং কীটনাশকের প্রভাবে তারা হারিয়ে যাচ্ছে আশঙ্কাজনক হারে। মৌমাছিদের এই গণমৃত্যু ও বিলুপ্তির হাত থেকে বাঁচাতে এক যুগান্তকারী প্রাকৃতিক সমাধান নিয়ে এসেছিলেন...
৬ দিন আগে