
শুরুতে এই যন্ত্রণা ছিল কেবল গাজা যুদ্ধ নিয়ে। কিন্তু মিশিগানের ডিয়ারবর্ন শহরে বিপুলসংখ্যক লেবানিজ-আমেরিকান বাস করায় বর্তমানে লেবাননে ছড়িয়ে পড়া সংঘাত এই সংকটকে আরও ব্যক্তিগত ও গভীর করে তুলেছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে দুশ্চিন্তা কেবল যুদ্ধেই সীমাবদ্ধ নেই; দেশে কঠোর অভিবাসন নীতি

ইরানের সঙ্গে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে তিনি জানান, ওয়াশিংটন এখনো আনুষ্ঠানিকভাবে মেয়াদ বাড়ানোর বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি, তবে এ নিয়ে দুই পক্ষের মধ্যে যোগাযোগ

আন্তর্জাতিক প্রভাবশালী সাময়িকী টাইম-এর ‘বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তি’র তালিকায় স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাম্প্রতিক রাজনৈতিক উত্থান, দীর্ঘ নির্বাসন শেষে প্রত্যাবর্তন ও জাতীয় নেতৃত্বে তাঁর ভূমিকার কারণে এই স্বীকৃতি এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আগামী মাসে সি চিন পিংয়ের সঙ্গে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে ট্রাম্পের। ট্রাম্প জানান, ইরানের যুদ্ধ বা ভেনেজুয়েলার পরিস্থিতির কারণে তেলের বাজারে যে পরিবর্তন আসছে, তা এই বৈঠকের ওপর কোনো প্রভাব ফেলবে না। তিনি বলেন, ‘চীনের তেলের প্রয়োজন আছে, কিন্তু আমাদের (যুক্তরাষ্ট্র) নেই।’