আমরা এমন এক যুগে বসবাস করছি যেখানে প্রথাগত চাকরিই আর্থিক টাকা উপার্জনের আর একমাত্র মাধ্যম নয়। বাড়তি আয়ের জন্য এখন অনেক পথ খোলা। মানুষ এখন ব্যতিক্রম, অদ্ভুত কখনো কাল্পনিক নানা উপায় অন্বেষণ করছে। তাতে ব্যর্থতার হার অনেক বেশি থাকলেও ঝোপ বুঝে কোপ মেরে বাজিমাত করার লোকের সংখ্যাও কিন্তু কম নয়!
যুক্তরাষ্ট্রের দ্য নিউইয়র্ক পোস্টের সাম্প্রতিক একটি প্রতিবেদন অর্থ উপার্জনের এমন এক অদ্ভুত কৌশলের ওপর আলোকপাত করেছে। ক্যামেরার মাত্র কয়েকটি ক্লিকই আপনাকে এনে দিতে অর্থনৈতিক স্বাধীনতা! এটা কোনো গালগল্প নয়; এ–ই করে অনেকে বছরে ৪৫ হাজার মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০ লাখ টাকা পর্যন্ত উপার্জন করছেন। যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা জ্যাম প্রেসের সঙ্গে সেই গল্পই বিস্তারিত বলেছেন যৌন থেরাপিস্ট মেলিসা কুক।
মেলিসা কুকের ভাষায়, মুদ্রাস্ফীতি আর উচ্চ সুদ হারের এই সময়ে যদি আর্থিক সংকটের মধ্যে থাকেন তাহলে সবচেয়ে কাজে একটা পুঁজি হতে পারে আপনার পা! আপনার নাঙ্গা পায়ের কয়েকটা ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করুন, ব্যস! আপনার পায়ের যদি যথেষ্ট সুন্দর আঙুল থাকে তাহলে বছরে উপার্জন করতে পারেন ৪৫ হাজার ডলার পর্যন্ত।
কুক বলেন, আপনি যদি গ্রামে খেতখামারে কাজ করা লোক হোন, রোমান বা গ্রিক ভাস্কর্যগুলোর মতো পায়ের আঙুলের অধিকারী হওয়ার মতো সৌভাগ্যবান হন, তবে এই আঙুলের সামান্য নাড়াচাড়াই আপনাকে বাড়তি উপার্জনের পথ করে দিতে পারে।
এই প্রবণতার ব্যাখ্যায় কুক বলেন, মানুষ পৃথিবীর বিস্তার বিষয়ে যৌন অনুভূতি পেতে পারে। মানুষের অঙ্গপ্রত্যঙ্গ তো বটেই, প্রাণহীন বস্তুতেও কারও কারও যৌনানুভূতি হয়। এই মানসিক অবস্থাকে বলে ফেটিশ। বহু ফেটিশের মধ্যে ফুট ফেটিশ বা পায়ের প্রতি যৌন অনুভূতি একটি।
উপার্জনের দিক থেকে সবচেয়ে এগিয়ে চাষিদের পা! তবে এই সৌন্দর্যের শর্ত হলে, পায়ের প্রধান তিন আঙুলের দৈর্ঘ্য সমান হতে হবে।
ফেটিশ সাইট ফানউইথফিট সম্প্রতি একটি সমীক্ষা প্রকাশ করেছে। দেখা গেছে, বর্গাকার পা (সব আঙুল সমান) পায়ের মডেলরা ৪৫ হাজার ডলার পর্যন্ত আয় করছেন। যেখানে গ্রিক ভাস্কর্যের মতো পা বিশিষ্ট মডেলরা আয় করছে প্রায় ৪৩ হাজার ডলার। এই ধরনের পায়ের দ্বিতীয় আঙুলটি বাকিগুলোর চেয়ে দীর্ঘ হয়।
রোমান ভাস্কর্যের মতো পা, যেগুলোর প্রথম তিনটি আঙুল সমান, এই ধরনের পা থাকলেও বেশ ভালো উপার্জন করতে পারেন। কারণ খুব কম মানুষই আছে যাদের এই আকৃতির পা রয়েছে।
তবে কুকের মতে, এই পথে উপার্জন করা আসলে নিজের শরীরকে বাজারে তোলার চেয়ে কম কিছু নয়! কুক বলেন, সফল হতে চাইলে অনেক কিছুই বিবেচনা করতে পারেন। তবে কোন পথ বেছে নেবেন সেটি ভাবুন। তাঁর পরামর্শ হলো, সহজ পথ ছেড়ে সৃজনশীল হওয়ার চেষ্টা করুন।
একজন যৌন থেরাপিস্ট হিসেবে কুকের পরামর্শ হলো:
এই পথে নেমে অবশ্য শুরুতেই কেউ কেউ হতাশ হয়ে পড়তে পারেন। খুবই সাধারণ আকৃতি হলো মিসরীয় পা। এ ধরনের পায়ে লম্বা বুড়ো আঙুল থাকে। এ ধরনের পায়ে ৫০ শতাংশ কম উপার্জন হওয়ার সম্ভাবনা বেশি। আবার পায়ে লোম থাকলে ফান উইথ ফিট–এর ৯৬ শতাংশ ব্যবহারকারী সেটি এড়িয়ে যান।

বিয়ের সব প্রস্তুতি সারা। বড় হোটেল বুকিং দেওয়া হয়েছে। বিয়ের অনুষ্ঠানের জন্য উপস্থাপকও ঠিক করা হয়ে গেছে। হঠাৎ কনে অসুস্থ হয়ে পড়লেন। তারপর গলাব্যথা নিয়ে গেলেন স্থানীয় ক্লিনিকে। আর ভুল চিকিৎসা ওলট-পালট করে দিল সব। সামান্য ঠান্ডা-জ্বর থেকে কোমায় চলে গেলেন কনে। অবশেষে দীর্ঘ তিন মাস কোমায় থাকার পর বিয়ের ঠি
১ দিন আগে
চীনে এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। দেশটির ঝেজিয়াংয়ে এক ব্যক্তির হার্ট অ্যাটাক হয় এবং এরপর তাঁর হৃৎস্পন্দন বন্ধ ছিল প্রায় ৪০ ঘণ্টা। কিন্তু তারপরও তিনি আশ্চর্যজনকভাবে বেঁচে ফিরেছেন। এই ঘটনাটি নতুন জীবন রক্ষাকারী চিকিৎসা প্রযুক্তি নিয়ে অনলাইনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
২ দিন আগে
এই ঘটনা একটি বিরল জৈবিক প্রক্রিয়ার ফসল, যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় ‘হেটেরোপ্যাটারনাল সুপারফেকান্ডেশন’। এই প্রক্রিয়া ঘটার জন্য একজন নারীকে একই ঋতুচক্রে একাধিক ডিম্বাণু উৎপাদন করতে হয় এবং সেই ডিম্বাণুগুলো ভিন্ন ভিন্ন পুরুষের শুক্রাণু দ্বারা নিষিক্ত হতে হয়।
৩ দিন আগে
ছেলের বয়স ছয় বছর। একটি দুর্ঘটনার শিকার হওয়ার পর চক্ষু বিশেষজ্ঞর কাছে নিয়ে গেলেন মা। সেখান থেকে এসে জানালেন ছেলের চোখের ক্যানসার হয়েছে। এই খবর সবাইকে যেন একটা ধাক্কা দিয়ে নাড়িয়ে গেল। প্রতিবেশী-বন্ধুবান্ধব সবাই যার যার সামর্থ্যানুযায়ী এগিয়ে এলেন সাহায্য করতে। একটা সময় পর দেখা গেল, ছেলের...
৬ দিন আগে