একটি পরিত্যক্ত বোয়িং ৭৩৭ জাহাজকে বিলাসবহুল এক ভিলায় রূপান্তর করে ইন্টারনেট দুনিয়ায় রীতিমতো আলোড়ন তুলেছেন এক রুশ ধনকুবের। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কেউ কেউ বলছেন এমন এক ভিলায় থাকার সুযোগ পেলে বর্তে যাবেন। আজব এই ভিলার দেখা পাবেন ইন্দোনেশিয়ার বালির মনোমুগ্ধকর নায়াং নায়াং পাহাড়ে।
শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা টুইটারে বেশ সক্রিয়। এক কোটির বেশি অনুসরণকারীর জন্য নিয়মিত সমসাময়িক বিভিন্ন বিষয় এবং আকর্ষণীয় বিষয়ে পোস্ট দেন। শনিবার তিনি একটি বাণিজ্যিক বিমানকে একটি ভিলায় পরিণত করেছেন এমন একজন ব্যক্তির একটি আকর্ষণীয় ভিডিও শেয়ার করেন। রুশ উদ্যোক্তা ফেলিক্স ডেমিন হিসেবে তাঁকে শনাক্ত করা গেছে। তিনি একটি পরিত্যক্ত বোয়িং ৭৩৭ উড়োজাহাজকে বিলাসবহুল প্রাইভেট ভিলায় রূপান্তরিত করেছেন। যেখানে দুটি বেডরুম, ভারত মহাসাগরের দৃশ্যসহ একটি ইনফিনিটি পুল এবং একটি চত্বর রয়েছে।
এসব তথ্য জানা যায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে।
‘কিছু লোক এতটাই ভাগ্যবান যে তাদের কল্পনাকে বাস্তবে রূপান্তর করতে সক্ষম হন। এই ব্যক্তি তার কল্পনার ওপর কোনো সীমাবদ্ধতা আরোপ করে বলে মনে হয় না। আমি কখনো এখানে থাকার বুকিং দিতে আগ্রহী হব কিনা তা ভাবছিলাম। কিন্তু আমি এই অভিজ্ঞতার পরে জেট ল্যাগ নিয়ে কিছুটা চিন্তিত।’ মাহিন্দ্রা এক্সে লিখেন। ভিডিওতে মি. ডেমিনকে উড়োজাহাজ-ভিলাতে ভার্চুয়াল ট্যুর দিতে দেখা যায়।
ভেতরে একটি বারসহ একটি বসার ঘর চোখে পড়ে। সেখানে একটি সোফা-বিছানা এবং একটি কাচের প্রবেশপথের দেখা মেলে। বিশাল আলমারিসহ দুটি বেডরুম রয়েছে। ককপিটটিকে একটি বড় বাথরুমে রূপান্তরিত করা হয়েছে। এতে চমৎকার দুটি লাউঞ্জও রয়েছে।
সিএনএন জানিয়েছে, বোয়িং ৭৩৭ উড়োজাহাজটি ডেমিন ২০২১ সালে কিনেছিলেন এবং দুর্গম স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন । ২০২৩ সালে এর দুয়ার খোলা হয়। দ্রুত বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় ও বিলাসবহুল থাকার জায়গা গুলির মধ্যে জায়গা করে নেয় এটি।
এক্স ব্যবহারকারীদের কমেন্টে অনন্য এই ভিলার প্রতি মুগ্ধতা চাখে পড়ে। অনেকেই বলেন যে তারা এটিতে থাকার সুযোগ পেলে খুশি হবেন। এই প্রাইভেট জেট ভিলা ভাড়াও নেওয়া যায়।
একজন ব্যবহারকারী বলেন, ‘অতি বিলাসবহুল এক জীবন এটি।’ অন্যরা একে ‘অসাধারণ’, ‘আশ্চর্যজনক’ এমন নানান বিশেষণ দিয়েছেন।
অন্য একজন বলেন, ‘আপনার কল্পনাকে জাগিয়ে তোলে এমন একটি জায়গায় থাকার কথা ভাবতে পারেন! জেট ল্যাগ একটি উদ্বেগের কারণ হতে পারে! কিন্তু এ ধরনের একটি অনন্য অভিজ্ঞতার জন্য এটি কিছুই না। বাস্তবে ফিরে আসার আগে তাতে খাপ খাওয়ানোর জন্য হয়তো কিছু অতিরিক্ত সময় পরিকল্পনা করতে হবে।’

প্রায় এক দশক আগে চোরের হাতে হারিয়ে যাওয়া প্রিয় পোষা আফ্রিকান গ্রে টিয়া পাখি ‘বার্নি’কে ফিরে পেয়ে আবেগে আপ্লুত হয়েছেন ব্রিটেনের রবার্ট মর্টিমার। শুক্রবার (৭ আগস্ট) ডেইলি মেইল জানিয়েছে, ২০১৭ সালে চুরির ঘটনার ৯ বছর পর একটি আইকিয়া (Ikea) স্টোরের পার্কিং এলাকায় ঘুরে বেড়ানোর সময় পাখিটিকে উদ্ধার করা হয়।
১১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের একটি বইয়ের দোকান থেকে প্রায় ৪০ বছর আগে চুরি হওয়া একটি বিরল বই অবশেষে ফিরে এসেছে। শুধু বই ফেরতই নয়, অনুতপ্ত চোর ক্ষমাপ্রার্থনার একটি আবেগঘন চিঠি ও ১০০ ডলার পাঠিয়েছেন।
২ দিন আগে
চীনের ঝেজিয়াং প্রদেশে প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর একটি বহুতল ভবনের ১৮ তলা থেকে লাফ দিয়েও অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন ২০ বছর বয়সী এক তরুণী। নিচে থাকা একটি গাছ তাঁর পতনের গতি কমিয়ে দেওয়ায় মৃত্যুর হাত থেকে রক্ষা পান তিনি। তবে মাথা, ফুসফুস, যকৃৎ, প্লিহাসহ শরীরের বিভিন্ন...
৩ দিন আগে
নিজেকে এই প্রজন্মের নস্ত্রাদামুস হিসেবে পরিচয় দেন ব্রাজিলের ৩৯ বছর বয়সী মিস্টিক অ্যাথোস সালোমে। তাঁর দাবি অনুযায়ী—২০২৬ সাল নিয়ে করা তাঁর দুটি বড় ভবিষ্যদ্বাণী ইতিমধ্যে সত্যি হয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করেছেন, চলতি বছর আরও একটি ভয়াবহ ঘটনা ঘটতে পারে।
৫ দিন আগে