
৯১১-তে ফোন দিয়ে কত জরুরি প্রয়োজনেই তো সাহায্য চায় মানুষ। তাই বলে নিশ্চয় আশা করবেন না কেউ অঙ্ক মিলিয়ে দিতে বলবে। কিন্তু ৯১১-তে ফোন দিয়ে এ আবদারই করে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ১০ বছরের এক বালক।
শাওয়ানো কাউন্টি শেরিফ অফিস সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, একজন কর্মী একটি ৯১১ কলের উত্তর দিয়েছিলেন যেখানে, ‘১০ বছর বয়সী একজন ফোন করে তার গণিতের হোমওয়র্কের জন্য সাহায্য চায়।’
‘সে জানায় তার পরিবারের সদস্যরা গণিতে খুব একটা পাকা নয়। তাই তার সাহায্য প্রয়োজন।’ বলা হয় পোস্টে। শেরিফ জর্জ লেনজনার বলেন, ‘ফোনের অপর প্রান্তে থাকা কিম ক্রজি ছেলেটিকে জানান, হোমওয়ার্কে সাহায্য করার জন্য এটি সঠিক নম্বর নয়। নারীটি তারপরও তাকে সাহায্য করার আগ্রহ দেখান।’
‘তার হাতে কিছু সময় ছিল, তাই বলেন, “আমি কি তোমাকে সাহায্য করতে পারি গণিতটির বিষয়ে?” ‘অতএব দশমিকের এই দীর্ঘ সমস্যাটি তুলে ধরে শিশুটি। তবে তিনি তাকে সাহায্য করতে ব্যর্থ হন। তাই তিনি বলেন, আচ্ছা, আমি দেখছি, তোমার বাসার কাছে একজন ডেপুটিকে পাই কিনা।’ লেঞ্জনার গুড মর্নিং আমেরিকাকে বলেছেন।
ডেপুটি শেরিফ চেজ ম্যাসন ওই সময় এলাকায় ছিলেন। গণিতের সমস্যাটি সমাধানের একটি চেষ্টা করে দেখার প্রতিশ্রুতি দেন তিনি।
‘ব্যক্তিগতভাবে, গণিতের ক্ষেত্রে আমি খুব দক্ষ নই, তবে তারপরও সহায়তা করার জন্য সাড়া দিই,’ ম্যাসন ঘটনা সম্পর্কে তার প্রতিবেদনে লিখেছেন।
ম্যাসন, যার ওই শিশুটির সমান বয়সী একটি সৎছেলে রয়েছে, ছেলেটির সঙ্গে বসেন এবং দশমিক সম্পর্কিত গণিতের সমস্যাগুলি সমাধান করতে সক্ষম হন বলে ফেসবুক পোস্টে জানানো হয়েছে। ‘আমাদের কম বয়স্ক সাহায্য প্রার্থীকে একটি বিজনেস কার্ড দেওয়া হয়। তাকে বলা হয় যে আমরা সব সময় সাহায্য করার জন্য এখানে আছি। পরবর্তী সময় জীবন হুমকিতে পড়েছে এমন পরিস্থিতি ছাড়া আশা করা যায় সে ওই জরুরি নম্বরটি ব্যবহার করবে না।’

ক্যানসারে আক্রান্ত, তাই কেমোথেরাপিসহ নানান জটিল চিকিৎসা নিচ্ছিলেন এক তরুণী। কিন্তু ১১ বছর পর জানা গেল, ওই তরুণী কোনো দিন ক্যানসারেই আক্রান্ত ছিলেন না। তিনি যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) ভুল চিকিৎসার শিকার...
৮ দিন আগে
বারবার পুলিশকে ফাঁকি দিয়েছেন এক মাদক কারবারি। আর তাঁকে এতে সাহায্য করেছে প্রযুক্তি। শেষমেশ প্রযুক্তির বেড়াজালেই পুলিশের হাতে ধরা পড়লেন তিনি। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য মেট্রোর প্রতিবেদন থেকে জানা যায়, এই মাদক কারবারি ধরা পড়েন একটি পাবলিক ওয়াই-ফাইতে তাঁর একটি ডিভাইস কানেক্টেড হয়ে যাওয়ায়।
১২ দিন আগে
জলবায়ু পরিবর্তন নিয়ে অন্য যেকোনো বয়সী মানুষের তুলনায় বেশি উদ্বিগ্ন জেন জেড বা জেন–জি। কিন্তু মজার ব্যাপার হলো জলবায়ু পরিবর্তন নিয়ে অন্যদের তুলনায় উদ্বিগ্ন হলেও ১৮ থেকে ২৯ বছর বয়সী এই প্রজন্ম সবচেয়ে বেশি সময় ধরে গোসল করেন।
১৩ দিন আগে
তাঁর কাছে শিক্ষকতা শুধু একটি পেশা নয়। প্রত্যন্ত এলাকার শিশুরাও যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করাকে নিজের দায়িত্ব মনে করেন তিনি। সেই দায়িত্ববোধ থেকেই একজন শিক্ষার্থীকে পড়াতে প্রতিদিন প্রায় ৫ কিলোমিটার দুর্গম পথ পাড়ি দেন ৫৫ বছর বয়সী জীবন মিথারি।
১৩ দিন আগে