
দক্ষিণ আফ্রিকান একটি নিরাপত্তাপ্রতিষ্ঠান সেখানকার একটি বাড়ি থেকে বিপৎসংকেত বা সতর্কতামূলক অ্যালার্ম পায়। প্রতিষ্ঠানটি দেরি না করে সেখানে একটি দল পাঠায়। তখনই ফাঁস হয় রহস্য। এই অ্যালার্ম বাজিয়েছিল ওই বাড়ির বাসিন্দারা নয়, বরং একটি বানর।
এ তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
নিরাপত্তা সংস্থা এমআই৭ ন্যাশনাল গ্রুপ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানায়, বড়দিনের পরের দিন নর্থডেল এলাকার একটি বাড়ি থেকে তাদের কন্ট্রোল রুমে একাধিক প্যানিক অ্যালার্ম সিগন্যাল বা বিপৎসংকেত পাওয়া যায়।
‘ধারণা করা হয়েছিল যে গ্রাহক হয়তো কোনো বিপদে পড়েছেন, তাই সঙ্গে সঙ্গে কয়েকটি ইউনিট ওই বাড়িতে পাঠানো হয়,’ পোস্টটিতে বলা হয়, ‘প্রথম দলটি পৌঁছানোর পর, গ্রাহক জানান যে একটি বানর তাদের বাড়িতে ঢুকে একটি রিমোট নিয়ে গেছে, যেখানে প্যানিক বাটন ছিল। আর বানরটা ওটা টিপে দিয়েছে।’
বানরটি রিমোট নিয়ে পালিয়ে যায়, আর কোম্পানি ক্রমাগত প্যানিক সিগন্যাল পেতে থাকে যতক্ষণ না বানরটি রিসিভারের রেঞ্জের বাইরে চলে যায়।
পোস্টে আরও লেখা হয়, ‘অসাধারণ এক ঘটনায়, গ্রাহক নিরাপত্তাকর্মীদের বানরটিকে ধরতে না পাঠানোর সিদ্ধান্ত নেন। অর্থাৎ বানরটিকে তার লুট করা জিনিস নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।’

ক্যানসারে আক্রান্ত, তাই কেমোথেরাপিসহ নানান জটিল চিকিৎসা নিচ্ছিলেন এক তরুণী। কিন্তু ১১ বছর পর জানা গেল, ওই তরুণী কোনো দিন ক্যানসারেই আক্রান্ত ছিলেন না। তিনি যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) ভুল চিকিৎসার শিকার...
৮ দিন আগে
বারবার পুলিশকে ফাঁকি দিয়েছেন এক মাদক কারবারি। আর তাঁকে এতে সাহায্য করেছে প্রযুক্তি। শেষমেশ প্রযুক্তির বেড়াজালেই পুলিশের হাতে ধরা পড়লেন তিনি। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য মেট্রোর প্রতিবেদন থেকে জানা যায়, এই মাদক কারবারি ধরা পড়েন একটি পাবলিক ওয়াই-ফাইতে তাঁর একটি ডিভাইস কানেক্টেড হয়ে যাওয়ায়।
১২ দিন আগে
জলবায়ু পরিবর্তন নিয়ে অন্য যেকোনো বয়সী মানুষের তুলনায় বেশি উদ্বিগ্ন জেন জেড বা জেন–জি। কিন্তু মজার ব্যাপার হলো জলবায়ু পরিবর্তন নিয়ে অন্যদের তুলনায় উদ্বিগ্ন হলেও ১৮ থেকে ২৯ বছর বয়সী এই প্রজন্ম সবচেয়ে বেশি সময় ধরে গোসল করেন।
১৩ দিন আগে
তাঁর কাছে শিক্ষকতা শুধু একটি পেশা নয়। প্রত্যন্ত এলাকার শিশুরাও যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করাকে নিজের দায়িত্ব মনে করেন তিনি। সেই দায়িত্ববোধ থেকেই একজন শিক্ষার্থীকে পড়াতে প্রতিদিন প্রায় ৫ কিলোমিটার দুর্গম পথ পাড়ি দেন ৫৫ বছর বয়সী জীবন মিথারি।
১৩ দিন আগে