যুক্তরাষ্ট্রের অরিগনে ভেসে এসেছে অদ্ভুত এক মাছ। সাত ফুট লম্বা মাছটির আকার অনেকটা গোলাকার। কৌতূহলী মানুষেরা মাছটিকে এক নজর দেখতে ভিড় জমাচ্ছেন সৈকতে।
সিসাইড অ্যাকুরিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে ৭ ফুট ৩ ইঞ্চি লম্বা মৃত মাছটি হুডউইংকার সানফিশটি পাওয়া যায় অ্যাকোরিয়ামের উত্তরের গিয়ারহার্ট সৈকতে। ঘটনাটি ৩ জুনের। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মাছ আবিষ্কারের বিষয়টি ছড়িয়ে পড়লে মানুষ দলে দলে আসতে থাকেন একে এক নজর দেখতে।
সিসাইড অ্যাকুরিয়ামের শেয়ার করা এক ছবিতে দেখা যায় ফুলে থাকা বিশাল এক রুপার ডলারের মতো দেখতে মাছটি, যেটি মুখ হা করে আছে।
প্রাথমিকভাবে ধারণা করা হতো দক্ষিণ গোলার্ধের নাতিশীতোষ্ণ জলেই কেবল এরা বাস করে। কিন্তু এদের কয়েকটি ক্যালিফোর্নিয়া সৈকতে এমনকি একটি একেবারে উত্তরে আলাস্কায় ভেসে আসায় ওই তত্ত্বটি সঠিক কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।
অ্যাকুরিয়াম জানিয়েছে মাছটির ছবি দেখে নিউজিল্যান্ডের গবেষক মারিয়ান নিয়েগার্ড জানিয়েছেন, সাধারণ কোনো সামুদ্রিক সানফিশ বা মোলা মোলা নয়।
অরিগনের সাগরসৈকতে ভেসে আসা মাছটিকে হুডউইংকার সানফিশ বা মোলা টেকটা বলে শনাক্ত করেছেন।
নিয়েগার্ড মাছের জেনেটিক নমুনার জন্য অনুরোধ করার জন্য অ্যাকুরিয়ামের সঙ্গে যোগাযোগ করেছিলেন। অ্যাকুরিয়াম অতিরিক্ত ছবি নেওয়ার পাশাপাশি মাছটির দৈর্ঘ্য মাপে। যার ফলে এই উপসংহারে পৌঁছে, ‘এটি সম্ভবত এখন পর্যন্ত নমুনা নেওয়া এ ধরনের সবচেয়ে বড় মাছ।’
সামুদ্রিক প্রাণীটি শনিবার পর্যন্ত সৈকতে রয়েছে, অ্যাকুরিয়ামটি একটি ই-মেইলে সিএনএনকে নিশ্চিত করেছে।
এটি সম্ভবত আরও কয়েক দিন, হয়তো কয়েক সপ্তাহ থাকবে। কারণ তাদের শক্ত ত্বকের কারণে মৃতভোজী প্রাণীদের পক্ষে এটা ছিদ্র করা কঠিন করে তুলে বলে ফেসবুকে জানিয়েছে, অ্যাকুরিয়াম কর্তৃপক্ষ।

ভারতের উত্তর প্রদেশে অবিশ্বাস্য এক ঘটনা ঘটেছে। চিকিৎসকদের কাছে ‘ব্রেন ডেড’ ঘোষিত এক নারী অ্যাম্বুলেন্সের ধাক্কায় হঠাৎ আবার শ্বাস নিতে শুরু করেছেন। পরিবারের সদস্যরা এটিকে অলৌকিক ঘটনা বলে মনে করছেন।
৩ দিন আগে
ওমানে আয়োজিত ২০২৬ সালের ‘ক্যামেল বিউটি শো ফেস্টিভ্যাল’-এ কৃত্রিমভাবে সৌন্দর্য বাড়ানোর অভিযোগে ২০টি উটকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়েছে। উটের কুঁজ ও মুখমণ্ডলের শ্রী বাড়াতে বোটক্স ইনজেকশন, সিলিকন ওয়াক্স এবং ফিলার ব্যবহার করার প্রমাণ পাওয়ায় আয়োজক কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।
৪ দিন আগে
সিসিটিভি ক্যামেরার চোখ ফাঁকি দিয়ে রাস্তার ধারে ময়লা ফেলতে পোষা কুকুরকে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে এক মালিকের বিরুদ্ধে। ইতালির সিসিলি দ্বীপের কাতানিয়া শহরের সান জর্জিও জেলায় এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে। এ নিয়ে স্থানীয় প্রশাসনে চলছে তোলপাড়, আলোচনায় মজেছে নেটিজেনরা।
১৫ দিন আগে
একসময় সাম্রাজ্যের লোকজন গর্ব করে বলত, তাদের সাম্রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। কিন্তু মধ্যপ্রদেশের ছোট শহর শেহোরের এক ভুলে যাওয়া কাগজ যেন অন্য গল্প বলে। সেখানে ইঙ্গিত আছে, সেই শক্তিশালী সাম্রাজ্যকেও একসময় ভোরের আলো দেখতে এক স্থানীয় ধনী ব্যবসায়ীর কাছ থেকে ঋণ নিতে হয়েছিল।
১৬ দিন আগে