আগে রাষ্ট্র গঠন করতে হবে, তারপর সরকার গঠনের প্রক্রিয়া শুরু করতে হবে বলে মনে করেন কবি ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক গোলটেবিল বৈঠকে তিনি এ বিষয়ে কথা বলেন। স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বদেশ’ এই বৈঠকের আয়োজন করে। রাজনৈতিক দলগুলোকে জনগণ কী ধরনের রাষ্ট্র চায় তা জানার আহ্বান জানিয়েছেন তিনি।
ফরহাদ মজহার বলেন, ‘দিল্লি কখনোই একটা স্বাধীন বাংলাদেশ হতে দিতে চাইবে না। শুধু দিল্লি নয়, মার্কিন যুক্তরাষ্ট্রও চাইবে না। এটা ভাববেন না, তাঁরা আপনাদেরক বুকে জড়িয়ে নেবে। যদি এর থেকে বাঁচতে চান তাহলে রাষ্ট্র গঠন আগে, সরকার গঠন পরে। কিন্তু সরকার আমরা অবশ্যই গঠন করব।’
তিনি বলেন, ‘আমাদের সামনে দুই রকম নির্বাচন আছে। একটি নির্বাচন হচ্ছে গঠনতন্ত্র প্রণয়নের জন্য। আরেকটি হচ্ছে গঠনতন্ত্র প্রণীত হওয়ার পরে সরকার নির্বাচন। তাই রাজনৈতিক দলগুলোকে অপেক্ষা করতে হবে, সরকারের নির্বাচন পর্যন্ত। আর গঠনতন্ত্র প্রণয়নের কাউন্সিল বা নির্বাচনে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করবে।’
জনগণ কী ধরনের রাষ্ট্র চায়, তা রাজনৈতিক দলগুলোর শুনতে হবে জানিয়ে ফরহাদ মজহার বলেন, ‘আমরা নতুন যে বাংলাদেশ গঠন করতে চাই, যারা এই বাংলাদেশ করার জন্য শহীদ হয়েছেন—তাঁদের যে স্বপ্নের বাংলাদেশ, তা তৈরি করতে হবে।’
ফরহাদ মজহার বলেন, ‘গতকাল আনসারদের যে ঘটনা ঘটল, গোয়েন্দারা কোথায় ছিল? এত দেরি কেন? সকাল থেকেই তো তারা সচিবালয় ঘেরাও করে ছিল, গেট আটকে ছিল। আমার প্রশ্ন, আপনারা তখন কোথায় ছিলেন?’
দ্রুত বিচারের আগে ন্যায়বিচার হওয়া প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ‘দ্রুত বিচারের চেয়ে আমাদের বেশি প্রয়োজন ন্যায়বিচার চাওয়া। দ্রুত বিচার করেন, কিন্তু ন্যায়বিচার করেন। আমরা সত্যটা জানতে চাই। মাইকেল চাকমা বা আমাকে যারা উঠিয়ে নিয়ে গেছে, কারা নিয়ে গেছে—আমরা তা জানতে চাই। সত্যটা জানার পরে আমি তাদের ক্ষমা করে দিতে চাই। কারণ, আমরা দেশটাকে আবার গড়তে চাই।’
সভায় আরও উপস্থিত ছিলেন টেকসই উন্নয়নবিষয়ক লেখক ও গ্রন্থকার ফয়েজ আহমেদ তৈয়ব, বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরাম প্রেসিডেন্ট মীর্জা ওয়ালিদ হোসেইন, যুগ্ম সচিব শহীদ বখতিয়ার আলম, সাবেক সচিব রফিকুল ইসলাম সরকার প্রমুখ।

মঙ্গলবার রাতে বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এক ঘণ্টা আগে ইব্রাহিম কার্ডিয়াকে ভর্তি হয়েছেন। ওনার হার্টে কিছু সমস্যা দেখা দিয়েছে। জরুরি বিভাগ থেকে ইকবাল হাসান মাহমুদকে সিসিইউতে নেওয়া হয়েছে। প্রায় এক ঘণ্টা আগে তিনি হাসপাতালে এসেছেন...
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কর্মকর্তা-কর্মচারীদের বেতন গ্রেড অবনমন ও পদোন্নতির ক্ষেত্রে নতুন শর্ত আরোপের প্রতিবাদে দেশব্যাপী কর্মবিরতি শুরু হয়েছে। রাজধানীর মতিঝিলে কৃষি ভবনসহ দেশের বিভিন্ন কার্যালয়ে অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে রাজধানীতে বিএডিসির প্রধান
৬ ঘণ্টা আগে
গতকাল সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে তৃতীয় টার্মিনাল এলাকায় কিউআরএফের দায়িত্ব পালনকালে বিমানবাহিনীর সাত সদস্যকে বহনকারী একটি জিপ দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার পরপরই বিমানবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঢাকায় সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যান। সেখানে চিকিৎসক তিনজনকে মৃত
৭ ঘণ্টা আগে
সরকারি কর্মচারীদের পে স্কেল ও মূল্যস্ফীতি প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, নতুন পে স্কেল বাস্তবায়নের কারণে বাজারে অস্বাভাবিক মূল্যস্ফীতির ঝুঁকি নেই। তিনি বলেন, দীর্ঘদিন নতুন পে স্কেল না হলেও ইনক্রিমেন্ট পেতে পেতে অনেক কর্মকর্তা-কর্মচারীর বেতন ইতিমধ্যে প্রস্তাবিত স্কেলের কাছাকাছি পৌঁছে গেছে।
৭ ঘণ্টা আগে