
রাজধানীর উত্তরায় মহাসড়কে শিক্ষার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদের তল্লাশিকালে একটি প্রাডো গাড়ি থেকে টাকার বস্তা উদ্ধার করা হয়েছে। একটি ৫০ কেজির পাটের বস্তা ভর্তি টাকা রয়েছে। গাড়ি থেকে দুজন আরোহীকে আটকও করা হয়। পরে তাঁদের টাকাসহ সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়।
গাজীপুর–ঢাকা মহাসড়কের উত্তরার হাউজবিল্ডিং এলাকায় আজ বুধবার বিকেল ৪টার দিকে তাঁদের আটক করা হয়। পরে উত্তরা এলাকায় দায়িত্বরত সেনাবাহিনীর সদস্যদের হাতে দুজনকে টাকার বস্তা ও গাড়িসহ তুলে দেওয়া হয়। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো ঘ ১৫–১৫৮১। গাড়িটিতে জাতীয় ক্রীড়া পরিষদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের স্টিকার দেখা গেছে।
উত্তরা এলাকার একজন ব্যবসায়ী নাম না প্রকাশ করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, ‘আমি হেঁটে মহাসড়ক পার হচ্ছিলাম। ওই সময় একটি গাড়ি আমাকে চাপা দেওয়ার চেষ্টা করে। তখন ছাত্ররা তল্লাশি চালিয়ে ভেতরে থাকা দুই জনকে টাকার বস্তাসহ ধরে ফেলে। এর মধ্যে চালক দৌড়ে পালিয়ে যায়। পরে তারা সেটি সেনাবাহিনীর হাতে তুলে দেয়।’
হাউজবিল্ডিং এলাকায় ট্রাফিকের দায়িত্ব পালনকারী তামিরুল মিল্লাত মাদ্রাসার সাবেক ছাত্র ও কাতার বিশ্ববিদ্যালয় পড়ুয়া আব্দুল কাইয়ুম আজকের পত্রিকাকে বলেন, ‘গাড়িটি দেখেই আমাদের সন্দেহ হয়। পরে আমরা ছাত্ররা তল্লাশি করে গাড়ির ভেতর বস্তা দেখতে পাই। সেটি খুলে দেখি টাকায় ভরা!’
তিনি বলেন, ‘গাড়িটি ছিল সরকারি প্রাডো গাড়ি। গাড়িতে ওগুলো কিসের টাকা, সেটি জানতে চাইলে গাড়িতে থাকা দুই জনের কেউ–ই সদুত্তর দিতে পারেননি। পরে আমরা টাকার বস্তা ও গাড়িসহ দুজনকে সেনাবাহিনীর হাতে তুলে দেই।’
গাড়িটি কার ও কত টাকা ছিল জানতে চাইলে আব্দুল কাইয়ুম আজকের পত্রিকাকে বলেন, ‘জানতে পেরেছি গাড়িটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। বস্তার ভেতর দেড় কোটি টাকা ছিল।’
উত্তরা এলাকায় দায়িত্ব পালনকারী বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্ররা আমাদের টাকার বস্তাসহ একটি গাড়ি ও দুইজনকে বুঝিয়ে দিয়েছে। আমরা ওই দুই ব্যক্তিকে টাকাসহ সেনা সদর দপ্তরে পাঠিয়ে দিয়েছি।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এখন বিস্তারিত কিছুই বলতে পারব না। সেনা সদর দপ্তর থেকে আপনাদের বিস্তারিত পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।’
রাত ৯টা পর্যন্ত আটক হওয়া দুই ব্যক্তির পরিচয় জানা যায়নি। এ ছাড়া গাড়িটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিনা, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বন্দী গণনার সময় তাঁর অনুপস্থিতি ধরা পড়লে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ কোনাবাড়ী থানায় মামলা করেছে।
১০ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুরে সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগে ঢাকার খিলগাঁওয়ের তিন যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার ভোররাতে ফরিদপুর ইউনিয়ন থেকে তাঁদের আটক করা হয়। পুলিশ বলছে, তাঁদের কাছ থেকে ভুয়া সিআইডির অফিস আদেশ, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।
১৬ মিনিট আগে
১১ দলীয় ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমাবেশ আগামীকাল শনিবার বেলা ২টায় নগরের হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আয়োজকেরা উন্নয়ন বঞ্চনার প্রসঙ্গ তুলে ভাঙ্গা-কুয়াকাটা ছয় লেন ও ভোলা-বরিশাল সেতুর বিষয় উত্থাপন করবেন বলে জানিয়েছেন।
২১ মিনিট আগে
চট্টগ্রাম কাস্টমসের সার্ভার হ্যাক করে কয়েক কোটি টাকার বিদেশি মদ ও সিগারেট খালাসচেষ্টার আলোচিত মামলায় অভিযুক্ত এক হ্যাকারকে নেপাল পালানোর সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম শেখ সেজান। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় সাইবার অপরাধ ও প্রতা
৩০ মিনিট আগে