Ajker Patrika

সাতক্ষীরায় বুস্টার ডোজ দেওয়া শুরু

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৩: ০৪
সাতক্ষীরায় বুস্টার ডোজ দেওয়া শুরু

সাতক্ষীরায় বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে টিকা দেওয়া শুরু হয়।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৩০০ ও সদর হাসপাতালে ২০০ জন করে মোট ৫০০ জনকে পরীক্ষামূলকভাবে প্রতিদিন বুস্টার ডোজ দেওয়া হবে। বৃদ্ধ ও বিশেষ ব্যক্তিরা বুস্টার ডোজ নিতে পারবেন ম্যাসেজ পাওয়ার ভিত্তিতে।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মুহাম্মদ হুসাইন সাফায়েত জানান, বর্তমানে এ্যাস্ট্রেজেনিকার ৭০ হাজার বুস্টার ডোজ হাতে আছে।

এ ছাড়া সিনোভেকের ৮০ হাজার ডোজ রয়েছে। জেলায় বর্তমানে জনসংখ্যার হারে ৪৫ ভাগ মানুষকে প্রথম ডোজ ও ৩৫ ভাগ মানুষকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।

বাকিদের প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়া চলমান থাকবে। একই সঙ্গে চলবে বুস্টার ডোজ। প্রতিটি কেন্দ্রে এখন থেকে ৩টি স্থানে টিকা কার্যক্রম চলমান থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওমানে ৪ ভাইয়ের মৃত্যু: মাকে বাঁচাতে ফটকে তালা একমাত্র জীবিত ছেলের

বছরের পর বছর দলবদ্ধ ধর্ষণ-ব্ল্যাকমেল, বিচার না পেয়ে দুই বোনের আত্মহত্যা

ইরানের নতুন রণকৌশল: হরমুজের তলদেশ নিয়ে মাস্টারপ্ল্যান

জেরুজালেমের কাছে বিশাল বিস্ফোরণ, ইসরায়েল বলছে ‘পূর্বপরিকল্পিত পরীক্ষা’

বিনা খরচে কারিনা কায়সারের মরদেহ দেশে আনছে ইউএস-বাংলা এয়ারলাইনস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত