
রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। ব্যাংকগুলো হলো—সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, বেসিক ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক।
আজ বৃহস্পতিবার আর্থিক প্রতিষ্ঠানের উপসচিব আফসানা বিলকিস স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে ব্যাংক এমডিদের নিয়োগ বাতিলের তথ্য জানানো হয়েছে। আর নিয়োগ বাতিলসংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট ব্যাংকগুলোর চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন উপসচিব আফসানা বিলকিস।
চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হওয়া ব্যাংক এমডিরা হলেন—সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আফজাল করিম, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুরশেদুল কবীর, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. জাহাঙ্গীর, জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আব্দুল জাব্বার, বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আনিসুর রহমান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের (বিডিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাবিবুর রহমান গাজী।
এ বিষয়ে জানতে চাইলে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে আমরা ছয় ব্যাংককে নির্দেশনা দিয়েছি। এখন ব্যাংকগুলো তাঁদের বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে। যেমন—কোনো কোনো ব্যাংকের বিধি অনুযায়ী এমডির চুক্তি বাতিলের ক্ষেত্রে তিন থেকে ছয় মাস আগে জানানো বা এ সময়ের বেতনের সমপরিমাণ অর্থ পরিশোধ করতে হয়। পরিচালনা পর্ষদ বিষয়গুলো পর্যালোচনা করে এমডিদের চুক্তি বাতিলের বিষয়ে ব্যবস্থা নেবে।’
অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুরশেদুল কবীর আজকের পত্রিকাকে বলেন, সরকারের নীতিগত সিদ্ধান্তে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। এটা দ্রুত সময়ে কার্যকর করা হবে। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের (বিডিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাবিবুর রহমান গাজী জানিয়েছেন, চুক্তি বাতিলের সিদ্ধান্ত চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে।

প্রেমের শুরুটা কোনো রেস্তোরাঁয়, ডেটিং অ্যাপে কিংবা পরিচিত কোনো বন্ধুর মাধ্যমে নয়। ক্রিস্টোফার মস ও মেলিসা ব্রুকের পরিচয় হয়েছিল ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ীদের একটি ডিসকর্ড সার্ভারে। সেখানে অপরিচিত ব্যক্তিরা এনএফটি, টোকেন ও নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করতেন।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সিঙ্গাপুরভিত্তিক আন্তর্জাতিক কফি ব্র্যান্ড ‘ম্যাককফি’। এসিআই ফুডস লিমিটেডের অন্যতম প্রতিষ্ঠান এসিআই বেভারেজেসের হাত ধরে দেশের বাজারে এসেছে বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় এই কফি ব্র্যান্ড।
৪ ঘণ্টা আগে
টানা তিন মাস ধরে বেড়ে চলেছে জেট ফুয়েলের দাম। চলতি অক্টোবর মাসে উড়োজাহাজের এই জ্বালানির দামে বড় ধরনের উল্লম্ফন ঘটল। দাম বাড়ার পর লিটারে ১৭ টাকা ০৬ পয়সা বেড়ে ১৮২ টাকা ৭১ পয়সাতে দাঁড়িয়েছে।
৫ ঘণ্টা আগে
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) শুরু হয়েছে ‘বিইউএফটি জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬ (৩.০)’। উদ্ভাবন, উদ্যোক্তা সৃষ্টি এবং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ব্যবসায়িক সমাধানকে উৎসাহিত করতে আয়োজিত দুই দিনব্যাপী এ মেলা ৭ ও ৮ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে। বিইউএফটি বিজনেস ক্লাবের আয়োজনে
৫ ঘণ্টা আগে