চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলীতে হাতির দুটি দাঁতসহ দুজনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার কর্ণফুলী মইজ্জারটেক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে গোয়েন্দা পুলিশ বন্দর জোনের একটি টিম। একই সঙ্গে দাঁত দুটিও জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন— জানে আলম (৩৮) ও আমিন উল্লাহ (৫৮)। এই দুজনকে একটি পাচারকারী দলের সদস্য হিসেবে উল্লেখ করেছে পুলিশ।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার নোবেল চাকমা বলেন, বাঁশখালী ও সাতকানিয়ার গহিন অরণ্য থেকে হাতির দাঁত সংগ্রহ করে পাচার করছিল পাচার চক্রের দুই সদস্য। গোপন তথ্যের ভিত্তিতে মইজ্জারটেকে চেকপোস্ট বসিয়ে তাঁদের আটক করা হয়। আটক পাচারকারীদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রকাশ্যে দিবালোকে ছুরি দিয়ে ভয়ভীতি দেখিয়ে দেড় লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার তিন মাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মো. ইয়াসিন আরাফাত নামে এক ব্যক্তি দুপুর দেড়টার দিকে শাহবাগ থানায় একটি...
২ মিনিট আগে
উত্তরাঞ্চলে বিদ্যুৎ বিতরণকারী সংস্থা নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন। আজ মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ মেজবাহ উল সাবেরিন বাংলাদেশ
৪ মিনিট আগে
‘শ্রমিক বাঁচাও—আখচাষী বাঁচাও, দুনিয়ার মজদুর এক হও, শিল্প বাঁচাও—দেশ বাঁচাও’ প্রতিপাদ্যে আট দফা দাবিতে আলোচনা সভা করেছে রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটি। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে নাটোরের লালপুরে অবস্থিত নর্থ বেঙ্গল সুগার মিলের (নবেসুমি) শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন কার্যালয়ে এই সভা অনুষ্ঠ
৭ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জে দুই দিনের ব্যবধানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে অপহরণচেষ্টার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এক শিক্ষার্থীকে অজ্ঞান অবস্থায় মোহনগঞ্জ এক্সপ্রেসের খাবারের বগি থেকে উদ্ধার করা হয়। আরেক শিক্ষার্থী চলন্ত সিএনজি থেকে লাফিয়ে প্রাণে রক্ষা পায়।
১০ মিনিট আগে