
অনেক দিন নতুন কোনো সিনেমার খবরে নেই অপু বিশ্বাস। বিরতি কাটিয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী। শোনা যাচ্ছে, একসঙ্গে দুই সিনেমা নিয়ে কথা চলছে তাঁর সঙ্গে। দুটি সিনেমাতেই অপু বিশ্বাসের সঙ্গে থাকবেন আদর আজাদ।
অপু বিশ্বাস ও আদর আজাদের জুটিবদ্ধ হওয়ার গুঞ্জন শুরু হয় কোরিওগ্রাফার মাহফুজ কাদরীর ফেসবুক পোস্ট থেকে। ওই পোস্টের একটি ছবিতে দেখা যায় অপু বিশ্বাস, আদর আজাদ এবং নির্মাতা বন্ধন বিশ্বাসকে। জানা গেছে, নতুন দুই সিনেমার একটি পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। আগামী মাস থেকে একটি সিনেমার কাজ শুরু হওয়ার কথা রয়েছে, অন্যটির নতুন বছরের শুরুতে। তবে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিক ঘোষণার আগে সিনেমা নিয়ে কথা বলতে চাইছেন না অভিনয়শিল্পী ও নির্মাতারা।
নতুন সিনেমা প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘কাজে ফিরতে প্রস্তুত আমি। নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছি। তবে কার সঙ্গে কিংবা কার কাজ দিয়ে ফিরছি, এ নিয়ে আপাতত বলতে চাইছি না। শিগগির প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’
অপুর মতো একই কথা আদর আজাদের মুখে। তিনি বলেন, ‘বেশ কয়েকটি নতুন সিনেমার আলাপ চূড়ান্ত হয়েছে। তবে প্রযোজনা প্রতিষ্ঠান আর পরিচালকেরাই বিস্তারিত জানাবেন। তার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে।’
অপু বিশ্বাসকে সর্বশেষ দেখা গেছে ‘ছায়াবৃক্ষ’ সিনেমায়। বন্ধন বিশ্বাসের পরিচালনায় এতে অপুর বিপরীতে ছিলেন নিরব হোসেন। এটি মুক্তি পেয়েছিল গত বছর ফেব্রুয়ারিতে। অন্যদিকে গত সেপ্টেম্বরে মুক্তি পেয়েছে আদর আজাদের ‘স্বপ্নে দেখা রাজকন্যা’। সম্প্রতি এই অভিনেতা শেষ করেছেন ‘ট্রাইব্যুনাল’ নামের সিনেমার শুটিং। মুক্তির অপেক্ষায় আছে ‘পিনিক’ সিনেমাটি। আগামী বছরের শুরুর দিকে তিনি শুরু করবেন ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার কাজ। পিনিক ও ঢাকাইয়া দেবদাস সিনেমা দুটিতে আদরের নায়িকা শবনম বুবলী।

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১৮ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১৮ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
১৮ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
১৯ ঘণ্টা আগে