গত দুই বছরের মতো এ বছরেও মস্কো চলচ্চিত্র উৎসবে স্থান পেয়েছে বাংলাদেশের সিনেমা। ৪৬তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে আসিফ ইসলামের ‘নির্বাণ’। গত মঙ্গলবার উৎসবের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাণের অন্তর্ভুক্তি বিষয়টি নিশ্চিত করা হয়।
নির্মাতা আসিফ বলেন, ‘কয়েক দিন আগেই উৎসব কর্তৃপক্ষের মেইল পেয়েছি। তারা প্রতিযোগিতার জন্য আমার সিনেমাটি চূড়ান্ত করেছেন। সর্বশেষ একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে উৎসব কর্তৃপক্ষ বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।’
নির্বাণের গল্প প্রসঙ্গে আসিফ বলেন, ‘সিনেমাটি মানবিক আবেগের একটি কাব্যিক অন্বেষণ। শান্তির খোঁজে বের হওয়া তিন ব্যক্তির একটি অসাধারণ যাত্রা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রিয়ম অর্চি, ফাতেমা তুজ জোহরা, ইমরান মাহাথির প্রমুখ।’
মস্কো উৎসবের ৪৬তম এ আয়োজন শুরু হবে ১৯ এপ্রিল, চলবে ২৬ এপ্রিল পর্যন্ত। উৎসবে যোগ দিতে ১৮ এপ্রিল মস্কোর উদ্দেশে রওনা দেবেন নির্মাতা আসিফ ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি পুরো আয়োজনে উপস্থিত থাকবেন তিনি। মস্কোতে যাওয়ার কথা রয়েছে সিনেমার অভিনেত্রী প্রিয়ম অর্চির।
বাংলাদেশের নির্বাণ ছাড়াও প্রতিযোগিতা বিভাগে থাকছে রাশিয়া, জার্মানি, ইরান, রোমানিয়াসহ বিভিন্ন দেশের আরও ১০টি সিনেমা। ২০২২ সালে মস্কো উৎসবে প্রদর্শিত হয়ে পুরস্কার জিতেছিল যুবরাজ শামীমের ‘আদিম’। গত বছর একই বিভাগে প্রতিযোগিতা করেছিল নূরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫