বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ

বনভূমির দখল প্রতিরোধ, বনভূমির ভিন্ন উদ্দেশ্যে ব্যবহার নিয়ন্ত্রণ, বন ও বৃক্ষ সম্পদ যথাযথভাবে সংরক্ষণ এবং বনভূমির পরিমাণ হ্রাস রোধের লক্ষ্যে সরকার বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৬ জারি করেছে।
আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) তথ্য বিবরণীতে এ অধ্যাদেশ জারির তথ্য জানানো হয়েছে।
১৯২৭ সালের বন আইনে সংরক্ষিত ও রক্ষিত বন ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়াদি উল্লেখ রয়েছে, কিন্তু সংরক্ষিত ও রক্ষিত এলাকার বাইরে এবং গণপরিসরে যে বৃক্ষ সম্পদ রয়েছে তা সংরক্ষণের এবং বনভূমি সুরক্ষার বিষয়ে কোনো বিধিবিধান নেই। তা ছাড়া, বনভূমির ভিন্নরূপ ব্যবহার বা বন বিরুদ্ধ ব্যবহারের বিষয়েও কোনো বিধিবিধান নেই।
অধ্যাদেশে বলা হয়, প্রাকৃতিক বন কোনোভাবেই বন বিরুদ্ধ বা বন বহির্ভূত কাজে ব্যবহার করা যাবে না। তবে অন্যান্য বনভূমির ক্ষেত্রে শুধু অপরিহার্য জাতীয় প্রয়োজনে এবং বিকল্প না থাকলে নিরপেক্ষ পরিবেশগত ও সামাজিক প্রভাব মূল্যায়ন, ক্ষতিপূরণমূলক বনায়ন, বাস্তুতন্ত্রের ক্ষতি ও বিপদাপন্ন উদ্ভিদ-প্রাণীর ঝুঁকি বিবেচনা করে মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে বন বহির্ভূত ব্যবহার অনুমোদন দেওয়া যাবে।
অনুমোদন ব্যতীত বনভূমির বন বহির্ভূত বা বন বিরুদ্ধ ব্যবহার করলে সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।
এতে আরও বলা হয়, এ আইনে দুটি তালিকা থাকবে, যার একটিতে কর্তন নিষিদ্ধ গাছের প্রজাতির বৃক্ষের নাম উল্লেখ থাকবে; যা কোনোক্রমেই কর্তন করা যাবে না। অন্য আর একটি তালিকায় বৃক্ষ সংরক্ষণ কর্মকর্তার অনুমতি সাপেক্ষে কর্তনযোগ্য বৃক্ষ প্রজাতির নাম উল্লেখ থাকবে। কর্তন নিষিদ্ধ প্রজাতির বৃক্ষ কর্তনের জন্য সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড এবং অনুমতি সাপেক্ষে কর্তনযোগ্য বৃক্ষ বিনা অনুমতিতে কর্তনের জন্য সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। উভয় ক্ষেত্রেই আদালত অপরাধীকে অতিরিক্ত দণ্ড হিসেবে ক্ষতিপূরণমূলক বনায়নের নির্দেশ দিতে পারবে।
এ ছাড়া কোনো বিধিবদ্ধ সংস্থা বা শিল্পপ্রতিষ্ঠানের মালিকানাধীন ভূমির ভেতরে এক একরের কম বিচ্ছিন্ন বনভূমি থাকলে, অপরিহার্যতা ও জনস্বার্থ বিবেচনায় বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে সরকারি অনুমোদনক্রমে বিনিময়ের সুযোগ রাখা হয়েছে।
অধ্যাদেশে বাণিজ্যিকভাবে উৎপাদিত বৃক্ষ প্রজাতি (যেমন—আগর) ছাড়া অন্য কোনো বৃক্ষে পেরেক বা ধাতব বস্তু দিয়ে ক্ষতি করা নিষিদ্ধ করা হয়েছে। এ বিধান লঙ্ঘন করলে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড আরোপের কথা বলা হয়েছে।
এ ছাড়া এ আইনে বন অধিদপ্তরের দায়িত্ব ও কর্তব্য এবং বন ও বৃক্ষ সংরক্ষণে সাধারণ নাগরিকের করণীয় বিষয়েও স্পষ্ট বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।

গ্যাস-সংকট এবং লোডশেডিং বাড়ায় বিকল্প হিসেবে জ্বালানি তেলের ওপর চাপ বেড়েছে। জ্বালানি তেলের চাহিদা স্বাভাবিক সময়ের চেয়ে অন্তত ৩০ শতাংশ বেড়েছে। ডিজেল ও অকটেনের বিক্রি গত বছরের একই সময়ের চেয়ে ২৮ শতাংশের বেশি এবং বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের বিক্রি বেড়েছে প্রায় তিন গুণ।
৩ ঘণ্টা আগে
আগের দুটি মাস্টারপ্ল্যান বা মহাপরিকল্পনার লক্ষ্য অধরা থেকে গেলেও নতুন ৩৫ বছর মেয়াদি তৃতীয় মাস্টারপ্ল্যান তৈরি করেছে বাংলাদেশ রেলওয়ে। ২০২৬ থেকে ২০৬০ সাল পর্যন্ত মেয়াদের এই পরিকল্পনায় রয়েছে ৩২০টি প্রকল্প। লাইন মিটারগেজ থেকে ব্রডগেজে রূপান্তর, নতুন ও ডাবল লাইন স্থাপন, আধুনিক সিগন্যাল, নতুন রোলিং স্টক,
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের নেতা ব্যারিস্টার কায়সার কামাল এবং পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে আয়োজিত ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সের (সিপিসি) উদ্বোধনের প্রাক্কালে
৫ ঘণ্টা আগে
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার। এই অঙ্গীকার পূরণে ‘সবার আগে বাংলাদেশ-সবার জন্য বাংলাদেশ’—এই প্রত্যয়ে সরকার নিরলসভাবে কাজ করে চলেছে।
৬ ঘণ্টা আগে