
নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অব আমস্টারডাম মেরিট বৃত্তির আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা এই বৃত্তির আওতায় দেশটির বিশ্ববিদ্যালয়টি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য বৃত্তিটি কার্যকর থাকবে।
ইউনিভার্সিটি অব আমস্টারডাম নেদারল্যান্ডসের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়। এটি ১৬৩২ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ইউরোপের শীর্ষ গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়গুলোর একটি হিসেবে আমস্টারডামকে বিবেচনা করা হয়। বিশ্ববিদ্যালয়টিতে ৪০ হাজারের বেশি শিক্ষার্থী রয়েছেন। তাঁদের মধ্যে হাজার হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী রয়েছেন।
আমস্টারডাম বিশ্ববিদ্যালয় মেরিট বৃত্তি ব্যাপক প্রতিযোগিতামূলক। এই বৃত্তিটি বিশেষত ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপীয় অর্থনৈতিক এলাকার বাইরে থেকে আগত শিক্ষার্থীদের জন্য। বৃত্তিটি শিক্ষার্থীদের উচ্চমানের একাডেমিক অর্জন এবং ভবিষ্যৎ পেশাগত সম্ভাবনা বিবেচনা করে দেওয়া হয়। এটি তাঁদের শিক্ষার খরচ কিছুটা হলেও কমাতে সাহায্য করে।
সুযোগ-সুবিধা
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অব আমস্টারডাম মেরিট স্কলারশিপের আওতায় বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে। এর মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ বা আংশিক টিউশন ফি মওকুফ করা হবে।
আবেদনের যোগ্যতা
আবেদনকারীর অবশ্যই এমন একটি পাসপোর্ট থাকতে হবে, যা ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপীয় অর্থনৈতিক এলাকার কোনো দেশের নয়। প্রার্থীকে অবশ্যই প্রথমবারের মতো ইউনিভার্সিটি অব আমস্টারডামের মাস্টার্স প্রোগ্রামে আবেদনকারী হতে হবে। এ ছাড়া প্রার্থীদের ডাচ ইমিগ্রেশন অ্যান্ড ন্যাচারালাইজেশন সার্ভিসের ভিসা-সংক্রান্ত সব শর্ত পূরণ করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
অনলাইন আবেদনপত্র, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, পূর্ববর্তী ডিগ্রি সার্টিফিকেট, ইংরেজি ভাষা দক্ষতার প্রমাণপত্র, পাসপোর্টের স্ক্যান কপি, প্রেরণার চিঠি ও হালনাগাদ করা জীবনবৃত্তান্ত।
অধ্যয়নের ক্ষেত্রগুলো
মানবিক ও সামাজিক বিজ্ঞান, অর্থনীতি ও ব্যবসা, বিজ্ঞান, আইন, শিল্প ও ডিজাইন, স্বাস্থ্যবিজ্ঞান, আইটি ও ইনফরমেশন সিস্টেম ইত্যাদি।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা এই লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৫ জানুয়ারি, ২০২৬।

আন্তর্জাতিক পরিমণ্ডলে উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা হলো বিপুল অর্থায়ন, যার অন্যতম সমাধান বিভিন্ন আন্তর্জাতিক স্কলারশিপ। এই তালিকায় শীর্ষ স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ‘ফুলব্রাইট ফরেন স্কলারশিপ’।
৩ ঘণ্টা আগে
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) উপাচার্যবিরোধী আন্দোলন ঘিরে শিক্ষক-কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। হামলার প্রতিবাদে আন্দোলনকারীরা জড়িতদের বিচারের দাবিতে টানা কর্মসূচি পালন করছেন।
১১ ঘণ্টা আগে
শিক্ষামন্ত্রী বলেন, ‘সেশনজট সম্পূর্ণভাবে বন্ধ করতে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি ও একাডেমিক কার্যক্রম নিয়মিত করা হবে। লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার ৩১ ডিসেম্বরের মধ্যে সমাপ্ত করা।’
১৪ ঘণ্টা আগে
সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির (সতিকসাস) ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে (২০২৬-২৭) সভাপতি নির্বাচিত হয়েছেন এশিয়া পোস্টের স্টাফ রিপোর্টার এইচ এম মাহিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন স্টার নিউজের রিপোর্টার এইচ এম ইমরান হোসাইন।
১৯ ঘণ্টা আগে