দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুর ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করা হবে বলে এলাকাবাসীকে আশ্বস্ত করেছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র।
আজ রোববার বেলা ১১টায় চিনিকলের অতিথি ভবনে শ্রমিক-কর্মচারী, আখচাষী ও সর্বস্তরের ছাত্রজনতার সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
এ সময় এলাকাবাসী সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুসহ চলমান আন্দোলন এবং চিনিকলের বিভিন্ন সম্ভাবনাময় দিকগুলো তুলে ধরেন।
এর আগে দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকল পরিদর্শনে আসেন বাংলাদেশ চিনি ও খাদ্য করপোরেশনের চেয়ারম্যান। তিনি চিনিকলের অতিথি ভবনে শ্রমিক-কর্মচারী, আখচাষি ও সর্বস্তরের ছাত্রজনতার সঙ্গে মতবিনিময় করেন।
সকলের বক্তব্য শুনে মিলটি পুনরায় চালুর ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করার বিষয়ে আশ্বস্ত করেছেন ড. লিপিকা। মতবিনিময় শেষে তিনি বন্ধ সেতাবগঞ্জ চিনিকলের কারখানা পরিদর্শন করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাইফুল হুদা, সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালাক আবুল বাশার, জেলা বিএনপির সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম, আখচাষী আব্দুল্লাহ আল মামুন, সেতাবগঞ্জ চিনিকল পুর্নচালনা আন্দোলন পরিষদের আহবায়ক বদরুদ্দোজা বাপান, সদস্যসচিব ইসমাইল হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরের দিকে উপজেলার শাখাহার ইউনিয়নের দশনাল পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। আফরিন ও মীম বাড়ির উঠানে করছিল। হঠাৎ হাঁসের পেছনে ছুটতে গিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায়।
৩ মিনিট আগে
ময়মনসিংহের ভালুকায় কৃষিজমিতে কাজ করতে গিয়ে ছেঁড়া বিদ্যুতের তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার খারুয়ালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে রোপা আমন ধান খেতে ইঁদুরের উপদ্রবে ফলন নিয়ে উদ্বিগ্ন কৃষকেরা। কৃষকদের অভিযোগ, কৃষি অফিসের পরামর্শ পাচ্ছেন না। তবে উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন, কৃষি অফিসের পরামর্শ না শোনার কারণেই ইঁদুরের উপদ্রব বাড়ছে।
৮ মিনিট আগে
রাজধানীর মানিকদীতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওসহ নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
১৫ মিনিট আগে