খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদে মোট ১০৩ জনের ২৩৯টি আবেদন বাতিল করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তির উল্লিখিত শর্ত ভঙ্গ করায় প্রার্থীদের আবেদন বাতিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার অধিদপ্তরের পরিচালক মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, অধিদপ্তরের ২৫ ক্যাটাগরির ১ হাজার ৭৯১টি শূন্যপদে ২০২৩ সালের ৩১ আগস্টের বিজ্ঞপ্তি ২০২৫ সালে ৯ মার্চ পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এই নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে সহকারী উপখাদ্য পরিদর্শক পদে আবেদনকারীদের আবেদন যাচাইকালে একই ব্যক্তি একই পদে একের অধিক আবেদন করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিকাংশ ক্ষেত্রে একই ব্যক্তি শিক্ষাগত যোগ্যতা বা ব্যক্তিগত বা অন্যান্য তথ্যের কিছুটা পরিবর্তন বা বিকৃত করে একই পদে একের অধিক আবেদন করেছেন, যা নিয়োগ বিজ্ঞপ্তির অনুচ্ছেদ ৮-এর ‘ঙ’ শর্তে ‘কোনো প্রার্থী একই পদে একবারের বেশি আবেদন করতে পারবেন না।
একই পদে একই প্রার্থীর একাধিক আবেদন পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে’ উল্লেখ থাকায় সহকারী উপখাদ্য পরিদর্শক পদে মোট ৬ লাখ ১১ হাজার ৩৯৮টি আবেদনের মধ্যে ১০২ জন আবেদনকারীর ২৩৮টি আবেদন এবং ১ জন আবেদনকারী অনলাইন আবেদনে ছবি এবং স্বাক্ষর যুক্ত না করায় তাঁর আবেদনসহ মোট ১০৩ জনের ২৩৯টি আবেদন বাতিল করা হয়েছে।

দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘হেড অব সিআরএম ডিভিশন (ইভিপি/এসইভিপি)’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১০ অক্টোবর, ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।
৫ ঘণ্টা আগে
অনেকের ধারণা, বিদেশে পড়াশোনা মানেই নতুন একটি দেশে গিয়ে ডিগ্রি অর্জন করা। আসলে তা নয়। এর সঙ্গে জড়িয়ে থাকে নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া, ভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে পরিচিত হওয়া এবং নিজের দক্ষতা বাড়ানোর সুযোগ। উন্নত শিক্ষা ও গবেষণার পাশাপাশি আন্তর্জাতিক অভিজ্ঞতা ভবিষ্যৎ ক্যারিয়ারেও...
৮ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন ও ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিস্তারে বদলে যাচ্ছে বিশ্বের চাকরির বাজার। আগামী কয়েক বছরে কিছু প্রচলিত পেশার চাহিদা কমলেও প্রযুক্তি, ডেটা, সাইবার নিরাপত্তা ও সবুজ অর্থনীতিকেন্দ্রিক বেশ কিছু চাকরির চাহিদা বাড়বে।
৮ ঘণ্টা আগে
মুহাম্মদ জুবায়ের হোসেন একজন বাংলাদেশি তরুণ উদ্যোক্তা, এডটেক প্ল্যাটফর্ম নির্মাতা ও যুব সংগঠক। ঢাকা কলেজ থেকে ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি। ২০১৯ সালে শুরু করেন ডিজিটাল সেবা প্রতিষ্ঠান ওয়েবকিহ (WEBKIH)। পরে শিক্ষার্থীদের আইইএলটিএস প্রস্তুতির জন্য তৈরি করেন আইইএলটিএস মক ল্যাব।
৮ ঘণ্টা আগে