
আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) নিষিদ্ধের দাবিতে রাজধানীর উত্তরায় হওয়া বিক্ষোভ মিছিলে ডামি রাইফেল প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে মুজাহিদুল ইসলাম চৌধুরী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে রাইফেলটি জব্দ করা হয়।
গোপন তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরা ১২ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে মুজাহিদুলকে (৪৯) গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান আজ শনিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
গতকাল জুমার নামাজের পর ইসকনের ‘দেশব্যাপী সন্ত্রাসী-উগ্রবাদী কার্যক্রমের’ বিরুদ্ধে এবং ইসকনকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে নিষিদ্ধের দাবিতে উত্তরার জমজম টাওয়ার ও খালপাড় এলাকায় বিক্ষোভ মিছিল হয়। মিছিলে বৃহত্তর উত্তরা ওলামা পরিষদ, ১২ নম্বর সেক্টরের মুসল্লিরা, মাদ্রাসা ও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) শিক্ষার্থীরা ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বেলা ২টার দিকে পুলিশের একটি টহল দল জানতে পারে, কিছু ব্যক্তি তুরাগ থানার খালপাড় পুলিশ বক্সের কাছে জমায়েত করে অবৈধ অস্ত্র প্রদর্শনের মাধ্যমে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।
গোপন এই সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়দের মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মিছিলে অস্ত্র প্রদর্শন করা মুজাহিদুল ইসলাম চৌধুরীকে শনাক্ত করে তুরাগ থানা-পুলিশ। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে তুরাগ থানায় মামলা হয়েছে।

গাজীপুরের শ্রীপুরে দুই শিশুসন্তানের সামনে মাকে ধর্ষণের চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি মো. সোহরাব হোসেনকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম...
৩৯ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ভর্তি ফরমে ‘মুজিব শতবর্ষ’ লোগো ও আওয়ামী লীগের রাজনৈতিক স্লোগান ব্যবহারের ঘটনায় কলেজ শাখার ইনচার্জ আবুল কালাম আজাদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অধ্যক্ষকে পাশ কাটিয়ে একক সিদ্ধান্তে বিতর্কিত এই ফরম ছাপানো ও বিতরণের
১ ঘণ্টা আগে
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার শুরুতেই একটি কথা বলেছেন, আমরা দুর্নীতিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে চাই। একনেকে প্রকল্প অনুমোদনের সময় আমাদের টেকনিশিয়ানরা সংশ্লিষ্ট প্রকল্পটি কতটুকু টেকসই হবে...
১ ঘণ্টা আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বাজার মসজিদ কম্পাউন্ডের প্রস্রাবখানার ছাউনির টিনের চালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আবুল কালাম প্রকাশ আবু (৪৫) নামে ওই ব্যক্তি বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী।
১ ঘণ্টা আগে