
ভোর হতেই কাস্তে, কোদাল, ঝুড়ি আর কাপড়ের ঝোলা নিয়ে হাজির হন শ্রমিকেরা। কিছুক্ষণের মধ্যেই হাঁকডাকে মুখর হয়ে ওঠে এলাকা। ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত চলে শ্রমিক বাছাই ও দরদাম। কাজের ধরন অনুযায়ী দৈনিক মজুরি নির্ধারিত হয় ৫০০ থেকে ৮০০ টাকার মধ্যে।

আজ মহান মে দিবস। আন্তর্জাতিক শ্রমিক দিবস। খেটে খাওয়া মানুষের অধিকার, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও কর্মঘণ্টা কমানোর সংগ্রামের স্মৃতিবাহী এক ঐতিহাসিক দিন। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের শ্রমিকেরা ৮ ঘণ্টা কাজের দাবিতে যে আন্দোলন করেছিলেন, সে আন্দোলনের সময় হে মার্কেটের কাছে...

আজ ১ মে মহান মে দিবস। দীর্ঘদিন ধরে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক হিসেবে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে। এ বছর ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত; আসবে এবার নব প্রভাত’ প্রতিপাদ্যে বাংলাদেশে মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদ্যাপিত হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার সমুন্নত রাখা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি বলেন, শ্রমিকের কল্যাণ নিশ্চিত করেই একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।