
আজ মে দিবস। তবে মেহেরপুরের গাংনী উপজেলার অধিকাংশ দিনমজুর জানেন না মে দিবস কী। অধিকাংশ শ্রমিক বলছেন, ‘আমরা দিবস দিয়ে কী করব, না খাটলে যখন মুখে ভাত ওঠে না। তা ছাড়া আমরা দিবস–টিবস অত বুঝি না। দিনমজুর খেটে খেতে হবে, এটাই বুঝি। কাজ করলে টাকা পাব, সেই টাকা দিয়ে পরিবারের মুখে ভাত তুলে দেব, আমরা এটাই বুঝি। আমাদের মতো গরিব মানুষের কোনো দিবস নেই।’
উপজেলার চোখতোলা মাঠে কাজ করতে আসা দিনমজুর শরিফুল ইসলাম বলেন, ‘আমাদের আবার কিসের দিবস। আমরা এতটুকু জানি প্রতিদিন কাজ করলে মুখে ভাত উঠবে। এক দিন না খাটলে যখন মুখে ভাত উঠবে না। তাই গরিব মানুষের দিবস দিয়ে পেট চলে না। ছেলেমেয়েদের লেখাপড়া, ওষুধ, সংসার খরচ এসব চিন্তা মাথায় থাকলে বসে থাকার সময় থাকে না।’
ভবানীপুর গ্রামের দিনমজুর আব্দুর রশীদ বলেন, ‘প্রতিদিন কাজে এলে ৫০০ টাকা আয় হয়। কিন্তু দিনশেষে কোনো টাকা জমা করতে পারি না। সবকিছুর দাম বেড়েছে, বাজার করতে গিয়ে অনেক টাকা খরচ হয়ে যায়। বলতে গেলে আমাদের দিন আনা দিন খাওয়া। আমরা দিবস-টিবস অত বুঝি না বাপ, কাজ করলে পেটে ভাত যাবে।’
উপজেলার তেরাইল মাঠে কাজ করতে আসা মো. উকলুছ আলী বলেন, ‘মে দিবস তো বুঝি না। এই দিবসে কী হয়েছিল, তা–ও জানি না। আমরা কাজ করি বিভিন্ন মাঠে। খুব গরম ও রোদ তারপরও আমাদের প্রতিদিনই কাজ করতে হয়। আমাদের মতো গরিব মানুষদের আবার দিবস কিসের, না খাটলে যখন কেউ খেতে দেবে না। সবাই কাজে এসেছে তাই আমিও এসেছি।’
কাজ করতে আসা টুটুল আহমেদ নামের এক দিনমজুর বলেন, ‘আমরা দিবস দিয়ে কী করব, গরিবের পেট চলে টাকাতে, দিবসে না। তবে এই দিবসটি যেহেতু শ্রমিকদের নিয়ে, তাই দিবসটিতে ছুটি থাকা ভালো।’
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা বলেন, ‘শ্রমিকেরা এখন আগের চেয়ে অনেক সচেতন। তারা তাদের অধিকার আদায়ে সব সময় তৎপর। তারপরও কোনো মালিক যদি জোরপূর্বক কোনো শ্রমিককে দিয়ে কাজ করিয়ে নেয়, তাহলে অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
৭ মিনিট আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
১১ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
২৩ মিনিট আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
২৭ মিনিট আগে