
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে ট্রেন পরিচালনা নিশ্চিত করতে মেট্রোরেলের সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। সরকারি এই সিদ্ধান্ত অনুযায়ী আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটের দিন মেট্রোরেল চলবে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রেন চলাচল নির্বিঘ্ন ও স্বাভাবিক রাখতে আওতাধীন ট্রেন অপারেশন এবং অত্যাবশ্যকীয় নিরাপত্তা ব্যবস্থা সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
ডিএমটিসিএলের অফিস আদেশে বলা হয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ডিএমটিসিএলের অধীন ট্রেন অপারেশন, লাইন অপারেশন, রক্ষণাবেক্ষণ, আবশ্যকীয় নিরাপত্তা কার্যক্রম এবং সংশ্লিষ্ট অন্যান্য স্থাপনায় নিয়োজিত সব কর্মকর্তা-কর্মচারীর সব ধরনের ছুটি বাতিল থাকবে। তবে বিশেষ বা জরুরি প্রয়োজনের ক্ষেত্রে ছুটি বিবেচনা করা হবে।
এতে আরও বলা হয়, এই বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ইউনিটপ্রধানদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ দুপুরে আজকের পত্রিকাকে বলেন, ‘ভোটের দিন এবং এর আগে-পরে অন্য অনেক যানবাহন চলাচল সীমিত থাকে। সে কারণে ওই সময়ে যাত্রীদের জন্য মেট্রোরেলই হবে প্রধান ভরসা। তাই ভোটের সময় মেট্রোরেল স্বাভাবিকভাবেই চালু রাখা হবে। যাত্রী চাপ সামাল দিতে ওই সময় ট্রেনের সংখ্যা বাড়ানোরও চেষ্টা চলছে। ভোটকেন্দ্রিক সময়ে মেট্রোরেল চালু রাখতে প্রয়োজনীয় সব প্রস্তুতি ও ব্যবস্থা নেওয়া হয়েছে।'
এই বিষয়ে জানতে চাইলে ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম আজকের পত্রিকাকে বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি একটি বড় বিষয়। স্টেশনগুলোর নিচে প্রায়ই সভা-সমাবেশ ও মিছিল হয়, সেগুলোকেও বিবেচনায় নিতে হচ্ছে। ভোটের অজুহাতে যদি কর্মচারীরা ছুটিতে চলে যান, তাহলে ট্রেন চালানো সম্ভব হবে না। ভোটের সময় ট্রেন পরিচালনা নিশ্চিত করতেই ছুটি বাতিল করা হয়েছে।
তিনি আরও জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এখন পর্যন্ত ভোটের দিন মেট্রোরেল চলবে। তবে সরকার যদি মনে করে ভোট উপলক্ষে এক বা দুই দিন মেট্রোরেল বন্ধ থাকবে, সেটি ভিন্ন বিষয়। এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত নির্দেশনা পাওয়া যায়নি। তবে ভোটের দিন ট্রেন চালানোর জন্য ডিএমটিসিএলের প্রস্তুতি রয়েছে।

সরকারি ক্রয় কার্যক্রমকে আরও ফলপ্রসূ ও অর্থবহ করতে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করেছে সরকার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীকে সভাপতি করে গত ১২ মে ছয় সদস্যের এই কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বাণিজ্যমন্ত্রী; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী; মন্ত্রিপরিষদ সচিব...
১৫ মিনিট আগে
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রায় দ্বিতীয় দিনের অগ্রিম টিকিট, অর্থাৎ ২৪ মের পশ্চিমাঞ্চলগামী আন্তনগর ট্রেনের আসনের টিকিট বিক্রি শুরু হয় আজ বৃহস্পতিবার সকাল ৮টায়। টিকিট বিক্রির প্রথম ৩০ মিনিটেই ওয়েবসাইট ও অ্যাপে ৯৪ লাখ হিট করেছেন টিকিটপ্রত্যাশীরা।
১ ঘণ্টা আগে
জাতিসংঘের সনদ সমুন্নত রেখে, সব সদস্য রাষ্ট্রের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে, স্বচ্ছ ও পূর্ণকালীন সভাপতি হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে আসন্ন নির্বাচনের প্রচারের অংশ হিসেবে দেয়া বক্তব্যে ড. খলিল তাঁর দেওয়া...
২ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ দ্বিতীয় দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রায় আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিক্রি শুরু হয়েছে আগামী ২৪ মের টিকিট। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। আজ সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের...
৪ ঘণ্টা আগে