দেশ ও বিদেশের নির্বাচনী পরিস্থিতি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, তাই নির্ভরযোগ্য ভোটের খবর জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পেজে আপনি পাবেন জাতীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন এবং আন্তর্জাতিক ভোটের সর্বশেষ আপডেট, ফলাফল ও বিশ্লেষণ। পাশাপাশি জাতীয়, উপজেলা নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন এবং আন্তর্জাতিক নির্বাচন সম্পর্কিত বিস্তারিত খবরও এখানে একসাথে পাওয়া যাবে। ভোটের সব গুরুত্বপূর্ণ আপডেট জানতে এই পেজটি নিয়মিত অনুসরণ করুন।

বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের পুনর্নির্বাচন আগামী ১৪ এপ্রিলের আগে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৮টি আসনে বিজয়ী হয়েছে জামায়াতে ইসলামী। সেই হিসাবে সংসদের সংরক্ষিত ৫০টি মহিলা আসনের মধ্যে দলটি ১১ থেকে ১২টি আসন পাবে। এই আসনগুলোতে কাদের নিয়ে আসা হবে, এ নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

গণভোটের ফলাফল স্থগিত চেয়ে রিট করা হয়েছে। একই সঙ্গে ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠানের বৈধতা চ্যালেঞ্জ করে এবং গণভোটের ফলাফল ঘোষণা করে ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত গেজেট স্থগিত চেয়ে রিটটি করা হয়েছে।