
নওগাঁর বদলগাছী ওএমএস কার্ডধারী আ.লীগের লোকদের কাছ থেকে টাকা, স্বাক্ষর নিয়ে চাল না দেওয়া নির্দেশ দেওয়া উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেনকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক বেনজীর আহমেদ স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

অবসর ভাতার আবেদন করতে শিক্ষক-কর্মচারীদের অবশ্যই ইনডেক্স (পরিচয় শনাক্তকারী নম্বর) থাকতে হবে। এই শর্ত ঠিক রেখেই জালিয়াতির মাধ্যমে ভুয়া ইনডেক্সধারীদের অবসর ভাতা দেওয়া হয়েছে। এমনকি আবেদন না করেও অনেকে এই ভাতা পেয়েছেন। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের...

শিশুদের ঝরে পড়া ঠেকাতে ১৯৮৪ সাল থেকে তিনি বাড়ি বাড়ি গিয়ে পড়ানোর উদ্যোগ নেন। শুরুতে বিনা পয়সায় পড়ালেও পরে ১০-১২ জনকে একত্র করে তিনি প্রতিদিন মাত্র চার আনা (বর্তমানে এক টাকা) করে নেওয়া শুরু করেন।

দুই ছেলের অভাবের সংসারে বয়স্ক ভাতার টাকা বড় ভরসার বিষয় মনিরামপুরের মামুদকাটি গ্রামের বৃদ্ধ আকবর আলীর (৭৫) জীবনে। পকেট খরচ, চিকিৎসা খরচসহ ছোটখাটো প্রয়োজন তিনি মেটান এই ভাতার টাকায়। কিন্তু গত পাঁচ মাস ভাতার টাকা পাচ্ছেন না তিনি।