ফসল

বালাইনাশক প্রয়োগে ফসল নষ্টের অভিযোগ, ঋণের বোঝায় দিশেহারা কৃষক
ধারদেনা করে গড়ে তুলেছিলেন করলা ও লাউয়ের বাগান। দুই দফা করলা বিক্রি করে কিছুটা স্বস্তি ফিরেছিল পঞ্চগড়ের আটোয়ারীর কৃষক ইসলাম উদ্দিনের সংসারে। কিন্তু একটি বালাইনাশক প্রয়োগের পরই যেন সব ওলটপালট হয়ে গেছে। প্রায় তিন বিঘা জমির ফসল নষ্ট হওয়ায় এখন দিশেহারা এই কৃষক।

আজ বিশ্ব খাদ্য দিবস: আউশ, আলু ও গমের উৎপাদন কমেছে
আবহাওয়াসহ বিভিন্ন কারণে গত বছরের তুলনায় চলতি বছর দেশের গুরুত্বপূর্ণ তিনটি ফসল আউশ ধান, আলু ও গমের উৎপাদন নিম্নমুখী বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। তবে সারসংকটসহ অন্যান্য সমস্যা সমাধানে সরকার ব্যবস্থা নিয়েছে উল্লেখ করে ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, কৃষকের আন্তরিক...

বিচারাধীন জমিতে বিষ প্রয়োগে ধানখেত নষ্টের অভিযোগ
উপজেলার লেহেম্বা ইউনিয়নের চাপোর পার্বতীপুর গ্রামের মনতাজ আলীর সঙ্গে ৯ শতাংশ জমি নিয়ে চাচাতো ভাই আবুল হোসেন, আতাউর রহমান চৌখা, আব্দুল হাকিম ও মো. আমিনুল ইসলামের বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলা বিচারাধীন। এরই জেরে মনতাজ আলীর ক্রয় করা ১ একর ১৬ শতাংশ জমির ধানখেতে বিষ

শিষ আসতেই পোকার হানা, দুশ্চিন্তায় আমন চাষিরা
এক ফসলের পর আরেক ফসল—কোনোটাতেই যেন স্বস্তি নেই চাষির। সার, কীটনাশক আর শ্রমিকের বাড়তি খরচে এমনিতেই দিশেহারা কৃষক। এরই মধ্যে মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন মাঠের রোপা আমনে দেখা দিয়েছে মাজরা পোকার আক্রমণ ও গোড়া পচা রোগ। নানা ধরনের কীটনাশক ব্যবহার করেও পুরোপুরি দমন করা যাচ্ছে না পোকার আক্রমণ ও রোগ।












