ফল প্রকাশ

যে কারণে ১৫ বছরের মধ্যে চট্টগ্রাম বোর্ডে পাসের হার সর্বনিম্ন
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ, যা ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন। কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের কম পাসের হার এবং ইংরেজি বিষয়ে কম পাসের হার সার্বিক ফলাফলে প্রভাব ফেলেছে বলে জানিয়েছে বোর্ড।

পরীক্ষকের বাসায় গিয়ে খাতায় লেখা সেই পরীক্ষার্থীর ফল স্থগিত
পরীক্ষকের বাসায় গিয়ে এইচএসসির উত্তরপত্রে দ্বিতীয়বার লেখার সুযোগ পাওয়া রাজশাহীর বেলপুকুর এলাকার আইডিয়াল কলেজের শিক্ষার্থী মেহেদী হাসানের ফলাফল স্থগিত রাখা হয়েছে। শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে তাঁর কোনো ফলাফল দেখা যাচ্ছে না। এ ঘটনায় তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর ফলাফল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে

এইচএসসিতে অকৃতকার্য, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
সাতক্ষীরার তালা উপজেলায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর হৃদয় সরদার (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার দুপুরে দক্ষিণ সারসা গ্রামে নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

দুই কলেজের তিন শিক্ষার্থীই ফেল, একটিতে পাস নেই তিন বছর
গাইবান্ধার দুটি মহিলা কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া তিন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেননি। এর মধ্যে একটি কলেজে টানা তিন বছর কোনো পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেননি। ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে এমন চিত্র দেখা গেছে।










