
নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছে। আজ শনিবার বিকেলে ফতুল্লার শিহাচর হাজিবাড়ি মোড় এলাকায় এ সংঘর্ষ হয়। এ ঘটনায় জেলা ছাত্রদল নেতাসহ আটজনকে আটক করা হয়েছে।
জানা গেছে, ফতুল্লা থানা তাঁতী দলের সভাপতি ইউনুস মাস্টার এবং কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় আটককৃতরা হলেন কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, আকাশ, জুয়েল, রিয়াজুল, রাজিব, জিহাদ ও রশিদ।
স্থানীয়রা জানায়, শিয়াচর হাজিবাড়ি মোড় এলাকায় ইউনুস মাস্টার এবং কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীনের মধ্যে অনেক দিন ধরে বিরোধ চলছে। এলাকায় মাদক কারবার, কলকারখানার বর্জ্য মাল ও ভূমিদস্যুতা একচ্ছত্রভাবে নিয়ন্ত্রণ করেন জয়নাল। সম্প্রতি এতে ভাগ বসায় ইউনুস মাস্টার ও তাঁর অনুসারীরা। এসব নিয়ে বিরোধের জেরে আজ দুপুর থেকে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিকেলের দিকে দুই পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় ককটেল বিস্ফোরিত হয়। ভাঙচুর করা হয় একাধিক বাসাবাড়ি। আহত হন অন্তত ছয়জন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও র্যাব ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে ধাওয়া দিয়ে ৮ জনকে আটক করে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, দুই পক্ষের আটজনকে আটক করা হয়েছে। তাঁদের কয়েকজনের কাছ থেকে গাঁজা ও হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

চুয়াডাঙ্গার জীবননগরে কোল্ড স্টোরেজের পাশ থেকে তুষার (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার সন্তোষপুর-দেহাটি সড়কের জাহান মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ এলাকায় এ ঘটনা ঘটে। তুষার মেহেরপুর জেলার গাংনী উপজেলার যোগিন্দা গ্রামের লাবন মণ্ডলের ছেলে।
২৩ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২৬ শিশু ভর্তি হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আজ শুক্রবার সকাল ৯টা পর্যন্ত তারা ভর্তি হয়। এ নিয়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন শিশুর সংখ্যা ৯১। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি...
৩৯ মিনিট আগে
সীতাকুণ্ডে পাহাড় কাটার দায়ে একেএইচ লজিস্টিক ওয়ার্ল্ড নামে একটি কারখানার নিরাপত্তা কর্মকর্তাকে (সিকিউরিটি ইনচার্জ) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে পাহাড় কাটার দায়ে দুই লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের...
১ ঘণ্টা আগে
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ২২ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ১৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়। ছয়জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়। আজ শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে এসব তথ্য জানান অভিযানে অংশগ্রহণকারী সদর উপজেলা...
১ ঘণ্টা আগে