নলছিটি

রান্নাঘরের মাটির চুলায় গাঁজা, নলছিটিতে আটক নারী
ঝালকাঠির নলছিটিতে বসতঘরের রান্নাঘরের মাটির চুলা থেকে ১৬০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১ হাজার ৫০০ টাকা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ইতি আক্তার রনজু নামের এক নারীকে আটক করা হয়েছে।

পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭
ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সাতজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

হামলা চালিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হলো নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে, আটক ৭
সিরাজ মোল্লার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আজ দুপুরে ওসি তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে পুলিশের একটি দল দপদপিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পরে হাতকড়া পরিয়ে পুলিশের হেফাজতে নেওয়ার সময় সিরাজ মোল্লার পরিবারের সদস্য ও সহযোগীরা পুলিশের ওপর হামলা চালান।

ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, আহত ৭
সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হকের নেতৃত্বে একটি স্পিডবোট ও একটি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে সুগন্ধা নদীতে অভিযান শুরু হয়। নলছিটি অংশে অভিযান শেষে ফেরার পথে ভোর ৪টা ২০ মিনিটের দিকে কুমারখালীর জাঙ্গালিয়াসংলগ্ন এলাকায় পৌঁছালে ১২টি ইঞ্জিনচালিত নৌকায়...












