
জিনজিরা, দোলেশ্বর, পানগাঁও ও কেরানীগঞ্জের আংশিক এলাকায় আজ মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিনটি চুন কারখানার গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে কারখানা গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। আজ রোববার সোনাখালী, প্রতাবেরচর ও পিরোজপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাইপ, রাইজার ও বার্নার জব্দ করা হয়।

নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্টের অভিযানে দুই শতাধিক অবৈধ আবাসিক গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে তিন বাড়ির মালিককে মোট ৪ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। তিতাস গ্যাস বলছে, প্রায় পাঁচ বছর ধরে এসব সংযোগে সরকারের ক্ষতি হয়েছে ১ কোটি ৩০ লাখ টাকা।

নারায়ণগঞ্জে নৌপথে চাঁদাবাজি ও অবৈধ গ্যাস-সংযোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। নৌপথে চাঁদাবাজির সঙ্গে বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের সম্পৃক্ততার অভিযোগ করেছেন তিনি। পাশাপাশি সোনারগাঁয়ে অবৈধ গ্যাস-সংযোগের জন্য তিতাসের কর্মকর্তাদের দায়ী করে তাঁদের