
গত ১৩ মে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন স্বরাষ্ট্র দপ্তর থেকে একটি জরুরি পাবলিক নোটিশ জারি করা হয়। ১৯৫০ সালের ‘বেঙ্গল অ্যানিমেল স্লটার কন্ট্রোল অ্যাক্ট’ এবং ২০১৮ সালের কলকাতা হাইকোর্টের একটি রায়কে হাতিয়ার করে এই নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে...

শনিবার হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্রের নেতৃত্বে লেবুখালি এলাকায় একটি গবাদিপশু বোঝাই গাড়ি আটকানো হয়। গাড়ি আটকে তিনি ভেতরে থাকা গরুগুলোকে নামিয়ে রাস্তার ধারের গাছের সঙ্গে বেঁধে রাখার নির্দেশ দেন এবং সেগুলোর জন্য খড় ও জলের ব্যবস্থা করেন।

নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি ন্যূনতম এসএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন হলে সার্ভারে তাঁর সনদ সংযুক্ত করা বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশনস) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত নির্দেশনা সব উপজেলা ও থানা

হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর প্রশাসনিক কর্মকর্তার স্বাক্ষর করেছেন সেবা নিতে আসা নাগরিকদের জন্মসনদে। প্রশাসনিক কর্মকর্তা আজহারুল ইসলাম ছুটি না নিয়েই অফিসে অনুপস্থিত। আর চেয়ারম্যানের স্বাক্ষর রাতের আঁধারে নিয়ে আসেন গ্রাম পুলিশের সদস্যরা। এতে বিড়ম্বনার শিকার হচ্ছেন ইউনিয়নের বাসিন্দারা।