ছুরিকাঘাত

মুন্সিগঞ্জে মাজারের ভেতরে আ.লীগ কর্মীকে ছুরিকাঘাত, পরে মৃত্যু
মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে একটি মাজারের ভেতরে জাহিদ ব্যাপারী (৫০) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ভিটি হোগলাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

জামায়াত নেতা মেজর আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
কিশোরগঞ্জের কটিয়াদীতে জামায়াত নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামানকে (৪০) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার রাত ৮টার দিকে উপজেলার গচিহাটা বাজারে এ ঘটনা ঘটে। রাত পৌনে ১০টার দিকে মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেন মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন।

পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে প্রাণ গেল ছুরিকাঘাতে
পরিবারের বড় ছেলে পুলক নাথ (২৫)। বাবা মারা যাওয়ার পর সংসারের হাল ধরতে পাড়ি জমিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতে। তাঁর আয়েই চলত পরিবার। ছোট ভাই প্রতিবন্ধী। দীর্ঘ পাঁচ বছর পর আগামী শুক্রবার (৬ নভেম্বর) দেশে ফেরার কথা ছিল তাঁর।

চট্টগ্রামে যুবদল নেতার পক্ষ ত্যাগ করায় ছুরিকাঘাত ও গুলি: চিকিৎসাধীন যুবকের মৃত্যু
হামলার পর মুমূর্ষু অবস্থায় উদ্ধারের সময় ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের কাছে জীবন অভিযোগ করেন, ইকরাম বাবু ও আরমান তাঁকে ছুরিকাঘাত ও গুলি করেছেন। তাঁর বক্তব্যের একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।












