কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

কমলগঞ্জে গ্রাফটিং ও মালচিং পদ্ধতির সংমিশ্রণে টমেটোর চাষ, মিলবে সারা বছর
মৌলভীবাজারের কমলগঞ্জে মালচিং পেপার ও গ্রাফটিং পদ্ধতির সমন্বয়ে টমেটো চাষ করছেন কৃষকেরা। চাষিদের দাবি, আবহাওয়া অনুকূলে থাকলে এ পদ্ধতিতে ভালো ফলন ও বাজারদর পাওয়া যায়। সে সঙ্গে সারা বছর উৎপাদন করা যায় টমেটো।

পান চাষে খাসিয়াদের দুর্দিন
মৌলভীবাজারের খাসিয়াপুঞ্জিগুলোতে পান চাষে দুর্দিন চলছে। চলতি বছর পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় কমেছে পান উৎপাদন। এ ছাড়া বিরূপ আবহাওয়ায় ছোট হয়ে আসছে পানপাতার আকার। এতে কমেছে দামও। অন্যদিকে বেড়েছে শ্রমিকের মজুরি ও উৎপাদন উপকরণের দাম।

ফরিদগঞ্জে আমনের মাঠে সবুজ পাতায় দুলছে কৃষকের সোনালী স্বপ্ন
মাথার ওপর হেমন্তের আকাশ টানিয়েছে নীল শামিয়ানা। আর নিচে বিছানো সবুজের চাদর। যত দূর চোখ যায়, দিগন্তজুড়ে আমনের খেতে বাতাসের দোলা। সেই বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্নও। আমনের বাম্পার ফলনের আশায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার আমন চাষিরা। ইতিমধ্যে জমিতে লাগানো ছোট্ট আমন চারা অনেকটাই বড় হয়েছে।

পোকা দমনে কীটনাশকেও মিলছে না সুফল, মাসকলাইয়ের ফলন নিয়ে শঙ্কা
মেহেরপুরের গাংনীতে মাসকলাইয়ের খেতে পাতা ছিদ্রকারী তিড়িং পোকা ও আচা পোকার আক্রমণ দেখা দিয়েছে। এতে গাছের পাতা নষ্ট হয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করেও তেমন সুফল পাচ্ছেন না কৃষকেরা। অন্যদিকে মজুরি, সার, কীটনাশক ও সেচের খরচ বেড়ে যাওয়ায় এমনিতেই চাপে রয়েছেন তাঁরা।












