ইলন মাস্ক

এনভিডিয়ার জেনসেনকে নিজের কোম্পানিতে চাকরি দিতে চান মাস্ক
পরকীয়া ও গুপ্তচরবৃত্তির বিতর্কে জড়িয়ে চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ছাড়ার প্রেক্ষাপটে প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংকে নিজের কোম্পানিতে নিয়োগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক।

২০২৭ সালেই সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করবে টেসলা
বিক্রির লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতা, উৎপাদন ব্যয় বৃদ্ধি ও স্থায়িত্ব নিয়ে উদ্বেগের কারণে আলোচিত বৈদ্যুতিক পিকআপ ট্রাক সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা।

পোস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম নিয়ে বিভ্রান্তি, মাস্কের ‘এক্স’-কে দুষলেন জাপানি মন্ত্রী
ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের স্বয়ংক্রিয় অনুবাদ ব্যবস্থার কারণে প্রায় কূটনৈতিক বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছিল বলে অভিযোগ করেছেন জাপানের মন্ত্রী রিওসেই আকাজাওয়া। আজ শুক্রবার তিনি এ অভিযোগ করেন। প্ল্যাটফর্মটির স্বয়ংক্রিয় অনুবাদে এমনভাবে তথ্য পরিবর্তিত হয়েছিল, যাতে মনে হয়

৭৫০০ কোটি টাকা ঢেলেও রিপাবলিকানদের জেতাতে ব্যর্থ প্রযুক্তি সিইওরা
ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠতা অর্জনে সচেষ্ট থাকা এবং রিপাবলিকান প্রার্থীদের নির্বাচনী প্রচারে ৬০ কোটি ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৭ হাজার কোটি টাকার বেশি অনুদান দেওয়া সিলিকন ভ্যালির ধনকুবেররা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের আর্থিক ও রাজনৈতিক ধাক্কার মুখে পড়েছেন।











