Ajker Patrika

‘ভারতবিরোধী রাবণে’র পোস্টারে ড. ইউনূসের ছবি, রাহুল-মাস্কসহ আছেন আরও যারা

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ১২: ৪৯
‘ভারতবিরোধী রাবণে’র পোস্টারে ড. ইউনূসের ছবি, রাহুল-মাস্কসহ আছেন আরও যারা
লক্ষ্ণৌ শহরের বিভিন্ন মোড়ে ‘সনাতন ভারত কা বিরোধী রাবণ’ নামাঙ্কিত সেই পোস্টার। ছবি: সংগৃহীত

দাশেরার আগে ভারতের উত্তর প্রদেশের লক্ষ্ণৌ শহরের বিভিন্ন মোড়ে ‘সনাতন ভারত কা বিরোধী রাবণ’ অর্থাৎ, ‘সনাতন ভারতের বিরোধী রাবনেরা’ শিরোনামে কয়েকটি পোস্টার দেখা গেছে। এসব পোস্টারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস, ধনকুবের ইলন মাস্ক, ভারতীয় রাজনীতিবিদ রাহুল গান্ধীসহ ভারতের ও আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন পরিচিত ব্যক্তির ছবি রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ‘সনাতন রক্ষা সংগঠন’ নামের একটি সংগঠন পোস্টারগুলো লাগিয়েছে। এতে সংশ্লিষ্ট ব্যক্তিদের দশ মাথাবিশিষ্ট রাবণের বিভিন্ন মুখ হিসেবে দেখানো হয়েছে।

পোস্টারগুলোতে রয়েছেন—আতিক আহমেদ, মুখতার আনসারি, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, ইলন মাস্ক, বাংলাদেশের মুহাম্মদ ইউনূস, ভারতীয় আইনজীবী প্রশান্ত ভূষণসহ আরও অনেকে। পোস্টারগুলোতে রাজনৈতিক নেতা, বিদেশি ব্যক্তিত্ব এবং বিভিন্ন ফৌজদারি মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের একই শ্রেণিতে রাখা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ভারতের স্বার্থবিরোধী হওয়ার অভিযোগ তোলা হয়েছে।

দাশেরার সঙ্গে ঐতিহ্যগতভাবে যুক্ত দশ মাথাবিশিষ্ট রাবণের প্রতীক ব্যবহার করে সংগঠনটি উৎসবের প্রচলিত প্রতীকে রাজনৈতিক মাত্রা যোগ করেছে। এভাবে চিহ্নিত ব্যক্তিদের নিজেদের ‘ভারতবিরোধী’ বয়ানের আওতায় আনা হয়েছে। অন্য এক ভিডিওতে লক্ষ্ণৌয়ের একটি জনসমাগমস্থল থেকে সমাজবাদী পার্টির এক কর্মীকে পোস্টার খুলে ফেলতে দেখা গেছে।

এদিকে, সমাজবাদী পার্টির এমপি অবধেশ প্রসাদ বলেছেন, ২০২৭ সালের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন সামনে রেখে অখিলেশ যাদবের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা নিয়ে বিজেপি উদ্বিগ্ন। তিনি বলেন, ‘২০২৭ সালের নির্বাচন এগিয়ে আসছে, আর অখিলেশ যাদবের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা নিয়ে বিজেপি চিন্তিত। নির্বাচন যত ঘনিয়ে আসছে, তাদের উদ্বেগও তত বাড়ছে। এ কারণেই পোস্টার, মিথ্যা বক্তব্য এবং বিভ্রান্তিকর দাবি ছড়িয়ে এসব কাজ করা হচ্ছে। তবে তাদের এসব প্রচেষ্টা ব্যর্থ হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত