ইন্দুরকানী

বিয়ের দাবিতে ২০ বছরের যুবকের বাড়িতে ২৪ বছরের নারীর অনশন
পিরোজপুরের ইন্দুরকানীতে বিয়ের দাবিতে ২০ বছর বয়সী এক যুবকের বাড়িতে টানা ৯ দিন ধরে অনশন করছেন ২৪ বছরের এক নারী। উপজেলার একটি ইউনিয়নের প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটেছে।

মিষ্টি খাইয়ে আ.লীগ নেতাকে গণধোলাই, পুলিশে সোপর্দ
শনিবার রাতে ঘোষেরহাট বাজারে স্থানীয় লোকজন হিরণকে দেখতে পেয়ে আটক করে। প্রথমে তারা তাঁকে মিষ্টি খাওয়ায়, পরে গণধোলাই দেয়। খবর পেয়ে ইন্দুরকানী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মাদক সেবনে নিষেধ করায় ব্যবসায়ীকে বেধড়ক পিটুনি
পিরোজপুরের ইন্দুরকানীতে মাদক সেবনে নিষেধ করায় আব্দুল হাই খান (৪৫) নামের এক ব্যবসায়ীকে দুই যুবক বেধড়ক পিটিয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ রোববার দুপুরে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

পিরোজপুরে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত
পিরোজপুর-ইন্দুরকানী সড়কের ঝাউতলা নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় ইসরাত নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে সদর উপজেলার পাড়েরহাট সড়কের ঝাউতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসরাত (৭) ঝাউতলা এলাকার বাহাদুর শেখের মেয়ে।












