আশ্রয়ণ প্রকল্প

দখলদারির জেরে আশ্রয়ণ প্রকল্পের ১০ ফুটের রাস্তা এখন সাড়ে ৪ ফুট
জয়পুরহাটের কালাই উপজেলার তেলিহার আশ্রয়ণ প্রকল্পে চলাচলের রাস্তা, পুকুরপাড়, কবরস্থান ও পুরোনো উপাসনাস্থলের সরকারি খাস জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। বাসিন্দাদের আবেদনের পর জমির রেকর্ড যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ইউএনও মো. ফয়সাল আহমেদ।

হবিগঞ্জের চুনারুঘাট: আশ্রয়ণ ঘেঁষে বালু উত্তোলন ঝুঁকিতে ১৬০ পরিবার
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বনগাঁও সরকারি আশ্রয়ণ প্রকল্প ঘেঁষে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে নদীভাঙনের ঝুঁকিতে পড়েছে প্রকল্পে বসবাসরত ১৬০টি ভূমিহীন পরিবারের বসতভিটা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় দুই মাস ধরে এই কার্যক্রম চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

আশ্রয়ণের ৫৩ ঘর খালি
যশোরের মনিরামপুর ও মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের ৫৩টি ঘর নির্মাণ করা হলেও সেগুলো তালাবদ্ধ পড়ে আছে। এর মধ্য মনিরামপুরের ৩৬ ঘর নির্মাণের দেড় বছরেও তা ভূমি ও গৃহহীনদের কাছে হস্তান্তর করা হয়নি।

চাবি হস্তান্তরের দেড় বছরেও বরাদ্দ হয়নি আশ্রয়ণের ৩৬ ঘর
যশোরের মনিরামপুর পৌরসভার মহাদেবপুর গ্রামে ভূমিহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ৩৬টি ঘর দেড় বছর ধরে খালি পড়ে আছে। ২০২৪ সালের অক্টোবরে নির্মাণকাজ শেষ হলেও এখনো উপকারভোগীদের কাছে ঘরগুলো হস্তান্তর করা হয়নি। ফলে পরিত্যক্ত অবস্থায় থাকা এসব ঘর মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে।












