
ফেসবুকে ভিডিও কনটেন্টের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। মানুষ এখন শুধু ছবি বা স্ট্যাটাসে সীমাবদ্ধ নেই—ভিডিওই হয়ে উঠেছে সবচেয়ে শক্তিশালী মাধ্যম। এ কারণে আজকের ডিজিটাল মার্কেটারদের কাছে ফেসবুক ভিডিও কনটেন্টের গুরুত্ব অনেক বেশি। তবে শুধু ভালো ভিডিও বানালেই চলবে না, ভিডিওটি যেন ফেসবুকে সঠিকভাবে দেখা যায়, তার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়।
ভিডিওর সাইজ (আকার) ও রেশিও (দৈর্ঘ্য-প্রস্থের অনুপাত) ঠিক না হলে ভিডিওটি মোবাইলে বা কম্পিউটারে দেখতে অসুবিধা হতে পারে। কখনো ওপরের লেখা কেটে যায়, কখনো পাশে কালো দাগ পড়ে, আবার কখনো ভিডিও অনেক ছোট হয়ে যায়। এতে কনটেন্টের মান যেমন কমে যায়, দর্শকের আগ্রহও হারিয়ে যেতে পারে। তাই ফেসবুকের পরামর্শ অনুযায়ী ভিডিওর সাইজ ও রেশিও ঠিক রাখা উচিত।
ফেসবুক ফিডের ভিডিও
ল্যান্ডস্কেপ: ১২৮০ ×৭২০ পিক্সেল
স্কয়ার: ১০৮০ ×১০৮০ পিক্সেল
পোর্ট্রেট: ৭২০ ×১২৮০ পিক্সেল
ন্যূনতম রেজল্যুশন: ৬০০ ×৩১৫ পিক্সেল
সর্বোচ্চ রেজল্যুশন: ১৯২০ ×১০৮০ পিক্সেল
অ্যাসপেক্ট রেশিও
ল্যান্ডস্কেপ: ১৬: ৯
পোর্ট্রেট: ৯: ১৬
সর্বোচ্চ ফাইল সাইজ: ১০ গিগাবাইট (জিবি)
সর্বোচ্চ ভিডিও দৈর্ঘ্য: ২৪০ মিনিট (৪ ঘণ্টা)
সমর্থিত ভিডিও ফরম্যাট: এমপি ৪, ওমওভি, এভিআই, ডব্লিউএমভি, ৩ জিপি
ফেসবুক লাইভ ভিডিও
প্রস্তাবিত রেজল্যুশন: ১২৮০ × ৭২০ পিক্সেল
সর্বোচ্চ রেজল্যুশন: ১৯২০ × ১০৮০ পিক্সেল
অ্যাসপেক্ট রেশিও: ১৬: ৯
সর্বোচ্চ ভিডিও দৈর্ঘ্য: ৮ ঘণ্টা
সর্বোচ্চ ফ্রেম রেট: ৬০ এফপিএস (ফ্রেম প্রতি সেকেন্ড)
ভিডিও ফরম্যাট: নির্ভর করে আপনি যে স্ট্রিমিং টুল ব্যবহার করছেন তার ওপর
ফেসবুক স্টোরি ভিডিও
প্রস্তাবিত রেজল্যুশন: ১০৮০ × ১৯২০ পিক্সেল
ন্যূনতম রেজল্যুশন: ৫০০ × ৮৮৯ পিক্সেল
সর্বোচ্চ রেজল্যুশন: ১০৮০ × ১৯২০ পিক্সেল
অ্যাসপেক্ট রেশিও: ৯: ১৬
সর্বোচ্চ ফাইল সাইজ: ৪ গিগাবাইট (জিবি)
সর্বোচ্চ ভিডিও দৈর্ঘ্য: ২০ সেকেন্ড
সমর্থিত ফরম্যাট: এমপি ৪, ওমওভি, অথবা জিআইএফ
ফেসবুকে ভিডিও পোস্ট করার সময় যেসব বিষয় খেয়াল রাখা প্রয়োজন

আপনার মনে কি প্রশ্ন জাগেনি, হোটেল চেক-আউট ঠিক ১২টাতেই কেন? ১১টা বা ১টা নয় কেন? অনেকেই মনে করেন, ঠিক ১২টায় চেক আউট করা একটা আন্তর্জাতিক আইন বা নিয়ম। কিন্তু জেনে অবাক হবেন, বেলা ১২টায় চেক-আউট কোনো আন্তর্জাতিক আইন নয়। বরং এটি দীর্ঘদিন ধরে গড়ে ওঠা হোটেল অপারেশন, হাউসকিপিং, অতিথির সুবিধা এবং পরবর্তী...
৭ ঘণ্টা আগে
এমন অনেকে আছেন, যাঁরা নিজের বাড়ি, নিজের বিছানা, এমনকি নিজের বালিশ ছাড়া ঘুমাতে পারেন না। এমন অভ্যাস যাঁদের আছে, তাঁরা কোথাও ঘুরতে গেলে পড়েন মহাবিপদে। বাড়ির পরিচিত পরিবেশের বাইরে গিয়ে বিছানা, বালিশ বদলে গেলে আর কোনোভাবে ঘুম আসে না। হতে পারে সেই ভ্রমণ ছুটি কাটানো কিংবা ভ্রমণের উদ্দেশ্যে। অন্য কোথাও...
৯ ঘণ্টা আগে
আসছে দুর্গাপূজা। আর পূজা মানেই অনেক অনেক কেনাকাটা। নিজের জন্য তো বটেই, বাড়ির সব নারীরই যেন শাড়ি কেনার ধুম পড়ে। এ উপলক্ষে ডিজাইনাররাও নতুন নতুন থিমভিত্তিক শাড়ির নকশা করতে বসেন। সেই শাড়িগুলো কিন্তু আসতে শুরু করেছে বাজার এবং অনলাইন পেজগুলোতে। সামনে আরও আসবে।
১৭ ঘণ্টা আগে
সপ্তাহে দুই থেকে তিন দিন ঠোঁটের যত্ন নিতে হবে। বাইরে থেকে ফিরে অলিভ অয়েল ম্যাসাজ করে লিপস্টিক তুলতে হবে। মুখ ধোয়ার পর লিপবাম লাগাতে হবে। সপ্তাহে দুই দিন চিনির সঙ্গে লেবুর রস মিশিয়ে ঠোঁট স্ক্র্যাব করলে উপকার পাওয়া যায়। দুধের সরের সঙ্গে মধু মিশিয়ে ঠোঁটে লাগালে কালচে ভাব ধীরে ধীরে কেটে যাবে।
১৮ ঘণ্টা আগে