
টিকটকের সঙ্গে পাল্লা দিতেই ছোট দৈর্ঘ্যের ভিডিও (রিল) আপলোডের সুবিধা চালু করে ছবি শেয়ারিংয়ের জনপ্রিয় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম রিলের মাধ্যমে নিজের সৃজনশীলতা প্রকাশের পাশাপাশি হাজারো মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করা যায়। আজকের তরুণ প্রজন্ম থেকে শুরু করে কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা কিংবা ছোট ব্যবসায়ীদের জন্যও একটি গুরুত্বপূর্ণ ফিচার এটি। এখনো ইনস্টাগ্রামে রিল তৈরির পদ্ধতি জানেন না অনেকেই।
তবে রিল তৈরি করা খুবই সহজ। কিছু সহজ ধাপ অনুসরণ করলেই খুব সহজেই আকর্ষণীয় রিল তৈরি করা যাবে। বর্তমানে ৩ মিনিটের দৈর্ঘ্যের রিল ইনস্টাগ্রামে পোস্ট করা যায়।
ইনস্টাগ্রাম রিল তৈরি করবেন যেভাবে
১. প্রথমেই ইনস্টাগ্রাম অ্যাপ চালু করুন।
২. নিচের দিকে থাকা ‘+’ আইকনে ট্যাপ করুন।
৩. এবার নিচের দিকে রিল অপশনে ট্যাপ করুন। এর ফলে ইনস্টাগ্রামের ক্যামেরা ও ফোনের গ্যালারি একই সঙ্গে দেখা যাবে।
এই পেজ থেকে কয়েকটি উপায়ে রিল তৈরি করতে পারেন—ইনস্টাগ্রামের ক্যামেরা ব্যবহার করে নতুন ভিডিও ধারণ করে, ফোনের গ্যালারিতে থাকা ভিডিও নির্বাচন করে।
৪. আপনি যদি ইনস্টাগ্রামে সরাসরি ভিডিও রেকর্ড করতে চান, তাহলে বাম পাশের ওপরের দিকে থাকা ‘ক্যামেরা’ বাটনে ট্যাপ করুন ও ভিডিও রেকর্ড করুন।
৫. যদি গ্যালারি থেকে ভিডিও আপলোড করতে চান, তাহলে গ্যালারি থেকে কাঙ্ক্ষিত ভিডিও নির্বাচন করুন।
৬. এখন রিলটি পছন্দমতো এডিট করুন। চাইলে বিভিন্ন অপশন থেকে ফিল্টার দিতে পারবেন। ভয়েস, টেক্সট ও স্টিকারও যোগ করতে পারবেন। সেই সঙ্গে ভিডিও দৈর্ঘ্য কমাতে বা বাড়াতে পারবেন।
৭. রিলসটি পছন্দমতো এডিট শেষ হলে বাম পাশের নিচের দিকে থাকা ‘নেক্সট’ বাটনে ট্যাপ করুন।
৮. এখন রিলের জন্য পছন্দমতো ক্যাপশন ও হ্যাশট্যাগ যুক্ত করুন। সেই সঙ্গে রিলে কাউকে ট্যাগ করতে চাইলে তা এখনই করে ফেলুন। এভাবেই রিলটি তৈরি হয়ে যাবে।

জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবে বেশ পরিচিতি পাওয়া একটি চ্যানেল ‘দ্য দেশভক্ত’। ৬০ লাখেরও বেশি সাবস্ক্রাইবারের এই চ্যানেলের সঞ্চালক ভারতের আকাশ ব্যানার্জি। সাধারণত দেশ ও বৈশ্বিক রাজনীতি-অর্থনীতিসহ সংবাদ ও সমসাময়িক বিষয়গুলো নিয়ে কনটেন্ট তৈরি করেন তিনি। এ ধরনের কনটেন্টের ওপর এবার কঠোর নিয়ন্ত্রণ...
৬ ঘণ্টা আগে
অনলাইন প্ল্যাটফর্মগুলোর আসক্তিকর অ্যালগরিদমের কারণে শিশুদের মধ্যে উদ্বেগ ও ঘুমের সমস্যা দেখা দিয়েছে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক ভিডিও বার্তায় তিনি জানান, দীর্ঘ সময় স্ক্রিনের সামনে থাকায় শিশুদের মানসিক বিশ্রাম কমে যাচ্ছে এবং তারা অনলাইনে বিভিন্ন বিষয়ে তুলনা ও মন্তব্যের চাপে পড়ছে।
২ দিন আগে
দেশের দ্বিতীয় সাবমেরিন কেব্ল সিমিউই ৫-এ রক্ষণাবেক্ষণ কাজের কারণে কয়েক দিন ইন্টারনেট সেবায় ধীরগতি বা আংশিক বিঘ্ন দেখা দিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেব্লস কোম্পানি (বিএসসিপিএলসি)। বুধবার (৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এসব কথা জানিয়েছে।
২ দিন আগে
আট বছর ও তার কম বয়সী শিশুদের জন্য ‘নেটফ্লিক্স প্লেগ্রাউন্ড’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। গত সোমবার এই অ্যাপটি চালু হয়। ভিডিও গেমের বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করতে জনপ্রিয় সব শো-এর ওপর ভিত্তি করে তৈরি গেম ও ইন্টারঅ্যাক্টিভ অভিজ্ঞতাসম্পন্ন এই অ্যাপটি...
৩ দিন আগে