
হোয়াটসঅ্যাপে প্রতিনিয়ত বিভিন্ন বার্তা আসার ফলে চ্যাটবক্সটি অনেক সময় অগোছালো মনে হতে পারে। আবার কিছু মেসেজ পড়া হয়ে গেলেও বিভিন্ন কারণে সেগুলো মুছে ফেলতেও ইচ্ছা হয় না। এসব দোটানায় থাকলে মেসেজগুলো আর্কাইভ করে রাখতে পারেন। এ ছাড়া এই ফিচারের আরেকটি সুবিধা হলো—ব্যক্তিগত চ্যাটগুলো অন্যদের কাছ থেকে গোপন করেও রাখা যায়। চ্যাট আর্কাইভ করলে সহজে সংবেদনশীল মেসেজ অন্যদের চোথে পড়বে না। ফিচারটি একক বা গ্রুপ চ্যাট উভয়ের ক্ষেত্রেই কাজ করে।
হোয়াটসঅ্যাপের আর্কাইভ ফিচার কী
হোয়াটসঅ্যাপে মেসেজ আর্কাইভ করা হলে চ্যাটগুলো চ্যাট ট্যাব থেকে সরে গিয়ে আলাদা ফোল্ডারে চলে যায়। আর্কাইভ করার মাধ্যমে মেসেজগুলো মুছে যায় না, বরং সেগুলো শুধু একটি ফোল্ডারে লুকিয়ে থাকে। এটি মেসেজগুলো আরও ভালোভাবে সংগঠিত করতে সাহায্য করে। সেই সঙ্গে যেগুলো আপনি সংরক্ষণ করতে চান, সেগুলো রাখার সুযোগ দেয়।
অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ চ্যাট আর্কাইভ করবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. এখন চ্যাট ট্যাবে যান। যে চ্যাটটি আর্কাইভ করতে চান, তার ওপর কিছুক্ষণ চাপ দিয়ে ধরে করে রাখুন। এরপর নির্বাচিত চ্যাটের পাশে সবুজ রঙের একটি গোলাকার আইকন দেখা গেলে স্ক্রিন থেকে হাত সরিয়ে নেন।
৩. এখন ওপরের ডানদিকের তিনটি ডট আইকনের পাশে ‘আর্কাইভ’ (বক্সের মতো আইকোন) বাটনে ক্লিক করুন এবং ‘আর্কাইভ চ্যাট’ নির্বাচন করুন। এর ফলে কাঙ্ক্ষিত চ্যাটটি আর্কাইভ হয়ে যাবে।
অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ চ্যাট আন–আর্কাইভ করবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ চালু করুন। এখন চ্যাট ট্যাবে থাকা অবস্থায় স্ক্রিনটি নিচের দিকে টানুন।
২. এখন সব চ্যাটথ্রেডের ওপরে ‘আর্কাইভ’ ফোল্ডারটি দেখা যাবে।
৩. আর্কাইভ ফোল্ডারের ওপর ট্যাপ করুন।
৪. যে চ্যাটটি আন–আর্কাইভ করতে চান তার ওপর ট্যাপ করে ধরে রাখুন।
এরপর ওপরের দিকে থাকা ‘আন–আর্কাইভ’ বাটনে ট্যাপ করুন।
আইফোনে হোয়াটসঅ্যাপ চ্যাট আর্কাইভ করবেন যেভাবে
১. আইফোনে হোয়াটসঅ্যাপ খুলুন।
২. স্ক্রিনের নিচে থাকা চ্যাটস আইকনে ক্লিক করুন।
৩. যে চ্যাটটি আপনি আর্কাইভ করতে চান, সেটির ওপর চাপ দিয়ে ধরুন। তারপর মেসেজটিকে বামদিকে টেনে ‘আর্কাইভ’ অপশন নির্বাচন করুন। এভাবে চ্যাটটি আর্কাইভ হয়ে যাবে।
আইফোনে হোয়াটসঅ্যাপ চ্যাট আন–আর্কাইভ করবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ চালু করুন। এখন চ্যাট ট্যাবে থাকা অবস্থায় স্ক্রিনটি নিচের দিকে টানুন।
২. এখন সব চ্যাটথ্রেডের ওপরে ‘আর্কাইভ’ ফোল্ডারটি দেখা যাবে।
৩. আর্কাইভ ফোল্ডারের ওপর ট্যাপ করুন।
৪. যে চ্যাটটি আপনি আন–আর্কাইভ করতে চান, সেটির ওপর চাপ দিয়ে ধরুন। তারপর মেসেজটিকে বামদিকে টেনে ‘আন–আর্কাইভ’ অপশন নির্বাচন করুন। এভাবে চ্যাটটি আর্কাইভ ফোল্ডার থেকে বের হয়ে অন্য চ্যাটগুলোর সঙ্গে থাকবে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র গোপন রাখতে মার্কিন বাণিজ্যিক স্যাটেলাইট সংস্থা ‘প্ল্যানেট ল্যাবস’ তাদের ছবি প্রকাশের সময়সীমা বাড়িয়ে দিয়েছে। ব্লুমবার্গের প্রতিবেদনে জানানো হয়েছে, দুদিন আগে যেখানে মাত্র ৪ দিন পর স্যাটেলাইট চিত্র প্রকাশ করার কথা বলা হয়েছিল...
২ দিন আগে
ঈদ সামনে এলেই জমে ওঠে কেনাকাটা। রাজধানীর শপিং মল থেকে শুরু করে জেলা শহরের বাজার—সব জায়গায় দেখা যায় ক্রেতার ভিড়। আগে এমন সময়ে অনেকে পকেটভর্তি টাকা নিয়ে বের হলেও এখন দৃশ্যপট কিছুটা বদলেছে
২ দিন আগে
যুদ্ধক্ষেত্রে দৃশ্যপট দ্রুত বদলায়। একসময় যা ছিল শুধু সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকাহিনির বিষয়, এখন তা কোনো কোনো রণক্ষেত্রে রূঢ় বাস্তবে পরিণত হয়েছে। ড্রোন এবং আকাশপথের লড়াইয়ের পর এবার যুদ্ধের ময়দানে সরাসরি আধিপত্য বিস্তার করতে শুরু করেছে কিলার রোবট...
২ দিন আগে
চীনা বিজ্ঞানীরা এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল তৈরি করেছেন, যা বিভিন্ন টেলিস্কোপ থেকে পাওয়া নক্ষত্রের তথ্য একসঙ্গে বুঝতে এবং বিশ্লেষণ করতে পারে। স্পেকক্লিপ নামের এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) গবেষকেরা বলছেন টেলিস্কোপের অনুবাদক।
২ দিন আগে