
বর্তমানে স্মার্টফোন ছাড়া দিন কল্পনা করাই কঠিন। তবে অনেকে অভিযোগ করেন, তাঁদের ফোনের ব্যাটারি খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এর পেছনে রয়েছে একাধিক কারণ। কিছু কৌশল অবলম্বন করলে এ সমস্যা থেকে কিছুটা মুক্তি পাওয়া যেতে পারে।
যেসব কারণে ফোনের চার্জ দ্রুত শেষ হয়
বিশেষজ্ঞদের মতে, নিচের কারণগুলোর জন্য ফোনের চার্জ দ্রুত কমে যায়—
প্রতিনিয়ত আসা বিভিন্ন অ্যাপের নোটিফিকেশন ব্যাটারি দ্রুত শেষ করে দেয়। এসব নোটিফিকেশন বন্ধ করতে—সেটিংস > নোটিফিকেশন (বা অ্যাপ ও নোটিফিকেশন) > অ্যাপ নোটিফিকেশনে যান। এখন নির্দিষ্ট অ্যাপ নির্বাচন করে নোটিফিকেশন বন্ধ করুন বা পছন্দমতো কাস্টমাইজ করুন।
নির্দেশনা পেতে গুগল ম্যাপস বা ওয়েজ দরকার হলেও সব সময় লোকেশন পরিষেবা চালু থাকলে ব্যাটারি খরচ বেড়ে যায়। বন্ধ করতে—
সেটিংস > লোকেশন থেকে লোকেশন অ্যাকসেসর অপশন বন্ধ করে দিন।
অ্যাপ অনুমতি থেকে নির্দিষ্ট অ্যাপগুলোর অনুমতিও আলাদা করে নিয়ন্ত্রণ করা যায়।
ফেসবুক, ইনস্টাগ্রামের মতো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে কাজ করেই চলে। এটি বন্ধ করতে—সেটিংস > ব্যাটারি > পাওয়ার সেভার (ব্যাটারি সেভার) মোড চালু করুন।
আবার ব্যবহার না করলেও ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহারের ইতিহাস সংগ্রহের জন্য বেশ কিছু অ্যাপ স্মার্টফোনের ব্যাকগ্রাউন্ডে সব সময় চালু থাকে। এসব অ্যাপ চাইলেও বন্ধ করা যায় না। ফলে ব্যাটারি খরচ হতে থাকে।
উজ্জ্বল স্ক্রিন শুধু চোখের জন্য ক্ষতিকর নয়, ব্যাটারিও খরচ করে বেশি। সেটিংস > ডিসপ্লেতে (বা ডিসপ্লে > ব্রাইটনেস লেবেল) গিয়ে স্ক্রিনের ব্রাইটনেস কমিয়ে দিন। ডার্ক মোড বা অ্যাডাপটিভ ব্রাইটনেস চালু করলেও ফোনের চার্জ বেশিক্ষণ থাকে।
স্ক্রিন যত বেশি সময় অন থাকবে, ব্যাটারি তত বেশি খরচ হবে।
সেটিংস > ডিসপ্লে > স্ক্রিন টাইমআউট থেকে ৩০ সেকেন্ড বা ১ মিনিট অপশন বেছে নিন।
পুরোনো সিস্টেম ব্যাটারির ওপর চাপ ফেলে। সর্বশেষ আপডেট ইনস্টলের জন্য—সেটিংস > সফটওয়্যার আপডেট > চেক ফর নিউ আপডেট অপশনে যান। আবার কিছু ডিভাইসের ক্ষেত্রে সেটিংস > সিস্টেম > সিস্টেম আপডেট > চেক ফর আপডেট অপশনে যেতে হবে।
ব্যাটারির লাইফ রক্ষা করতে ফোন রাখুন ৬৮°–৮৬° ফারেনহাইট (২০°–৩০° সেলসিয়াস) তাপমাত্রায়। অতিরিক্ত গরম বা ঠান্ডা পরিবেশ ব্যাটারির ক্ষতি করতে পারে, এমনকি বিস্ফোরণ ঘটাতেও পারে।
নেটওয়ার্ক না থাকলে ফোন ক্রমাগত সংকেত খুঁজতে থাকে, যা ব্যাটারি শেষ করে দেয়। এ ক্ষেত্রে কোন সমস্যা হচ্ছে, তা জানতে নেটওয়ার্ক সেটিংস দেখে নিন অথবা সমস্যার সমাধানে গাইড অনুসরণ করুন।
অনেক সময় ফোনের ব্যাটারির লাইফ কমে গেলেও এ ধরনের সমস্যা হয়। এ ক্ষেত্রে সম্ভব হলে ব্যাটারি পরিবর্তন করতে হবে বা নতুন ডিভাইস কিনতে হবে।

সকালে ঘুম থেকে ওঠার পরও শরীর যেন বিছানা ছাড়তে চায় না, চোখে ঘুম লেগেই থাকে, কাজে মন বসে না। এমন অভিজ্ঞতা অনেকেরই হয়। পর্যাপ্ত সময় ঘুমানোর পরও যদি নিয়মিত এমন ক্লান্তি অনুভূত হয়, তাহলে বিষয়টি শুধু বেশি ঘুমের প্রয়োজন বলেই ধরে নেওয়া ঠিক নয়। জীবনযাপনের কিছু অভ্যাস থেকে শুরু করে ঘুমের সমস্যা বা কোনো
১৩ ঘণ্টা আগে
মানুষ এখন পোশাক কেনার সময় আরামের কথা সবার আগে চিন্তা করে। আর সেটা শুধু শরীর নয়, চোখের আরামের ক্ষেত্রেও বটে। এখন বহির্বিশ্বে একরঙা পোশাকের চাহিদা তুঙ্গে। সেই ছোঁয়া বাংলাদেশের ফ্যাশনেও লক্ষণীয়। ইদানীং দেখা যায় অনেকেই মাথা থেকে পা পর্যন্ত এক রঙের পোশাক পরেন। এই ট্রেন্ডটিকে বলা হয় মনোক্রোম ট্রেন্ড।
১৬ ঘণ্টা আগে
নিউইয়র্ক শহরের একটি অদ্ভুত বদভ্যাস আছে। সেখানে খাবার নিয়ে হঠাৎ হঠাৎ ক্ষণস্থায়ী উন্মাদনা তৈরি হয়। একসময় ছিল ম্যাগনোলিয়া বেকারির কাপকেক। এরপর এল ক্রোনাট, কিংবা বিশালাকার লেভাইন কুকিজ। মিষ্টি নিয়ে সোশ্যাল মিডিয়ার এসব ভাইরাল ট্রেন্ড হয়তো সাময়িক চমক তৈরি করে, কিন্তু কিছুদিন পর ঠিকই তার আবেদন হারিয়ে ফেলে।
১৯ ঘণ্টা আগে
ভাদ্রের এই গরমে মাঝেমধ্যে আইসক্রিম খেতে মন চাইতেই পারে। তালের রস বাড়িতে থাকলে তা দিয়ে আইসক্রিম তৈরি করে নিতে পারেন। আপনাদের জন্য তালের আইসক্রিমের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খান মুক্তা।
২১ ঘণ্টা আগে