Ajker Patrika

ইনস্টাগ্রামে লাইক দেওয়া পোস্টগুলো খুঁজে পাবেন যেভাবে

আজকের পত্রিকা ডেস্ক­
ইনস্টাগ্রামে লাইক দেওয়া পোস্টগুলো খুঁজে পাবেন যেভাবে
প্রথমে স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। ছবি: বিজনেস ইনসাইডার

আমরা প্রতিদিন অসংখ্য ইনস্টাগ্রাম পোস্টে লাইক দিয়ে থাকি। তবে পরে চাইলে সেই লাইক দেওয়া পোস্টগুলো খুঁজে পাওয়া সহজ না। প্রিয় কোনো ছবি, ভিডিও বা তথ্যভিত্তিক কনটেন্ট আবার দেখতে চাইলে অনেক সময় খুঁজে পেতে ভোগান্তিতে পড়তে হয়। তবে ভালো খবর হলো, ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য এমন একটি ফিচার রয়েছে, যার মাধ্যমে কোন কোন পোস্টে লাইক দিয়েছেন—তা সহজেই খুঁজে পাওয়া যায়।

এই ফিচারটি শুধু আপনার দেখা কনটেন্ট ফিরে পাওয়ার জন্য নয়, বরং নিজের আগ্রহ এবং পছন্দের বিষয়গুলোর একটি প্রতিফলনও বটে।

ইনস্টাগ্রামে লাইক দেওয়া পোস্ট খুঁজে পাবেন যেভাবে

১. প্রথমে স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে।

২. নিচে ডানে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে।

৩. পরের পেজে ওপরে ডান দিকে থাকা তিনটি রেখা বা হ্যামবার্গার মেনুতে ট্যাপ করতে হবে। ফলে একটি মেনু চালু হবে।

৪. মেনু থেকে ‘ইউওর অ্যাক্টিভিটি’ অপশনে ট্যাপ করুন।

৫. এখন ‘লাইকস’ দেওয়া অপশনে ট্যাপ করুন। এর ফলে একটি পেজ চালু হবে। এই পেজেই যেসব স্টোরি, ছবি বা রিলসে আপনি লাইক দিয়েছিলেন সেগুলো দেখা যাবে। এভাবে পছন্দের পোস্টটি আবার দেখতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলার জয়যাত্রা, শারজা বন্দরে ফিরে যাচ্ছে

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ ৫২ জনই নিহত

আপনার জিজ্ঞাসা: হজের সময় ঋতুস্রাব শুরু হলে নারীদের করণীয়

বিমানবন্দরে ৮৩ লাখ টাকার স্বর্ণ, ৯ হাজার ডলারসহ হজ কাফেলার মোয়াল্লেম গ্রেপ্তার

৪০ দিনের যুদ্ধে ইসরায়েলের খরচ কত, ক্ষতিপূরণের আবেদনই পড়েছে ২৮২৩৭টি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত