
রমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের প্রিয়জনদের রমজানের শুভেচ্ছা জানান অনেকেই। এই বার্তা জানাতে ব্যবহার করতে পারেন হোয়াটসঅ্যাপ। আর এসব বার্তার সঙ্গে রমজানের জন্য বিশেষ স্টিকার বা জিআইফ পাঠিয়ে সেগুলো আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন।
খুব সহজেই এসব স্টিকার বা জিআইএফ পাঠানো যায়। তবে এ জন্য ফোনে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণটি ডাউনলোড করে নিতে হবে।
রমজানের স্টিকার পাঠাবেন যেভাবে
১. অ্যান্ড্রয়েড বা আইফোনে হোয়াটসঅ্যাপ চালু করুন।
২ . যাকে বা যে গ্রুপে স্টিকার পাঠাতে চান সেই চ্যাট থ্রেডের ওপর ট্যাপ করুন।
৩. এখন টেক্সট লেখার জায়গা থেকে ‘ইমোজি’ আইকোন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৪. ইমোজি ড্রয়ার চালু হলে ডান দিকে থাকা স্টিকার আইকোনে ট্যাপ করুন। এটি সবচেয়ে ডানে থাকবে।
৫. এখন সার্চ বাটনের ওপর ট্যাপ করুন। সার্চ বারে ইংরেজিতে ‘ramadan’ শব্দটি লিখুন।
৬. এর ফলে রমজান সম্পর্কিত অনেকগুলো স্টিকার দেখা যাবে।
৭. স্টিকারের তালিকা নিচের দিকে স্ক্রল করে পছন্দের স্টিকারের ওপর ট্যাপ করুন। এভাবে কাঙ্ক্ষিত স্টিকারটি অন্যদের কাছে পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপ।
রমজানের জিআইএফ পাঠাবেন যেভাবে
১. অ্যান্ড্রয়েড বা আইফোনে হোয়াটসঅ্যাপ চালু করুন।
২ . যাকে বা যে গ্রুপে জিআইএফ পাঠাতে চান সেই চ্যাট থ্রেডের ওপর ট্যাপ করুন।
৩. এখন টেক্সট লেখার জায়গা থেকে ‘ইমোজি’ আইকোন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৪. ইমোজি ড্রয়ার চালু হলে ডান দিকে থাকা জিআইএফ আইকোনে ট্যাপ করুন।
৫. এখন সার্চ বাটনের ওপর ট্যাপ করুন। সার্চ বারে ইংরেজিতে ‘ramadan’শব্দটি লিখুন।
৬. এর ফলে রমজান সম্পর্কিত অনেকগুলো জিআইএফ দেখা যাবে।
৭. জিআইএফ তালিকা নিচের দিকে স্ক্রল করে পছন্দের জিআইএফ–এর ওপর ট্যাপ করুন। এভাবে কাঙ্ক্ষিত জিআইএফ অন্যদের কাছে পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপ।

তপ্ত গরমে প্রশান্তি পেতে গোসলের চেয়ে ভালো আর কী হতে পারে! সারা দিনের ক্লান্তি দূর করে শরীর ও মন সতেজ করে তোলার জন্য গোসলের জুড়ি নেই। গোসল আরও আরামদায়ক আর স্নিগ্ধ হতে পারে, যদি আপনি সঠিক সাবান ব্যবহার করতে পারেন।
৪ ঘণ্টা আগে
সন্তান বড় হয়ে কেমন মানুষ হবে, তা অনেকাংশে নির্ভর করে তার শৈশবের ওপর। তার সঙ্গে মা-বাবার মানসিক সংযোগ কেমন ছিল, তার ওপরও অনেক কিছু নির্ভর করে। আজকের ব্যস্ত জীবনে আমরা অনেক সময় সন্তানের বস্তুগত চাহিদা মেটালেও তাদের আবেগীয় চাহিদার দিকে নজর দিতে ভুলে যাই। সার্থক অভিভাবকত্বের জন্য খুব জটিল কিছু করার...
৪ ঘণ্টা আগে
সাজতে খুব একটা ভালোবাসেন না, এমন নারীর সাজবাক্সে অন্তত একটি লিপস্টিক পাওয়া যায়। কিন্তু লিপস্টিকের বেলায় দুঃখজনক ঘটনা হলো, মেয়াদ ফুরোনোর আগে নষ্ট হয়ে যাওয়া। হয় গলে যায়, নয়তো ঘেমে ছত্রাক পড়ে যায়।
৫ ঘণ্টা আগে
আজ আপনার সামনে হিমালয় সমান চ্যালেঞ্জ। গ্রহ বলছে, অফিসের ফাইলগুলো আপনার দিকে এমনভাবে ধেয়ে আসবে যেন আপনিই বিশ্বের একমাত্র কর্মক্ষম ব্যক্তি। আর্থিক যোগ দারুণ, পকেটে টাকার গরম অনুভব করতে পারেন।
৫ ঘণ্টা আগে