
ইনস্টাগ্রামে নিয়মিত ছবি, ভিডিও ও রিলস শেয়ার করেন অনেকেই। তবে অনেক সময় দেখা যায়, লাইক বা শেয়ারের সংখ্যা দেখে অন্যরা একজন ব্যবহারকারীর কনটেন্টের মান বা জনপ্রিয়তা বিচার করেন, যা অনেক সময় অপ্রয়োজনীয় চাপ ও আত্মবিশ্বাসে প্রভাব ফেলতে পারে। তাই ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা এবং মানসিক প্রশান্তির জন্য অনেকেই এখন চান যেন তাঁদের পোস্টে পাওয়া লাইক বা শেয়ারের সংখ্যা অন্যদের চোখে না পড়ে।
তাই ইনস্টাগ্রাম একটি সুবিধা দিচ্ছে, যাতে ব্যবহারকারীরা ইচ্ছা করলেই এই সংখ্যাগুলো লুকিয়ে রাখতে পারেন।
ইনস্টাগ্রামে লাইক ও শেয়ারের সংখ্যা লুকাবেন যেভাবে
১. স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করুন।
২. এবার স্ক্রিনের ডানে নিচের দিকে থাকা নিজের প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
৩. এখন ওপরের ডান দিকে থাকা ‘তিনটি অনুভূমিক’ লাইনে ট্যাপ করুন। এর ফলে একটি মেনু চালু হবে।
৪. মেনুটি নিচের দিকে স্ক্রল করুন এবং ‘হোয়াট ইউ সি’ সেকশনটি খুঁজে বের করুন।
৫. এই সেকশনে নিচে থাকা ‘লাইক অ্যান্ড শেয়ার কাউন্টস’ অপশনে ট্যাপ করুন। ফলে একটি নতুন পেজ চালু হবে।
৬. এবার ‘হাইড লাইক অ্যান্ড শেয়ার কাউন্টস’ অপশনের পাশে থাকা টগল বাটনে ট্যাপ করে ফিচারটি বন্ধ করে দিন। ফিচারটি বন্ধ করলে বাটনটি সাদা থেকে কালো রঙের হয়ে যাবে।

নারীদের জন্য প্রিমিয়াম পোশাক ও বৈচিত্র্যময় ফ্যাশন অনুষঙ্গ নিয়ে নতুন ব্র্যান্ড ‘এনটয়ইন’-এর (Entwine) বাণিজ্যিক যাত্রা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে ব্র্যান্ডটির প্রথম আউটলেটের উদ্বোধন করা হয়।
১২ ঘণ্টা আগে
অমলেট বলতেই আমাদের চোখে ভেসে ওঠে ডিম, পেঁয়াজ আর কাঁচা মরিচের পরিচিত আয়োজন। কিন্তু পারস্যের রান্নাঘরে ডিমের এই পরিচিত পদ পেয়েছে একেবারে ভিন্ন রূপ। কুকু সাবজি হলো তাজা হার্বস, মসলা ও ডিম দিয়ে তৈরি একধরনের বেকড পার্সিয়ান অমলেট। সকালের নাশতা, ব্রাঞ্চ বা হালকা খাবার হিসেবে বাংলাদেশি রান্নাঘরে এটি হতে...
১৭ ঘণ্টা আগে
দুজন মানুষের পছন্দ-অপছন্দ বা জীবনধারা আলাদা হওয়াটাই স্বাভাবিক। ভিন্ন মানসিকতা বা অভ্যাস সত্ত্বেও বহু দম্পতি বছরের পর বছর সুখে একসঙ্গে কাটিয়ে দেন। ছোটখাটো মতবিরোধ হলেও তা ভালোবাসায় বাদ সাধে না। কিন্তু সাম্প্রতিককালে সম্পর্কের সমীকরণে নীরবে ফাটল ধরাচ্ছে নতুন এক আধুনিক মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জ...
১৯ ঘণ্টা আগে
কয়েক বছর ধরে সৌন্দর্যবিশ্বে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছিল কোরিয়ান গ্লাস স্কিন। কোরিয়ান ধারা মেনে তাই রূপসচেতনেরা এমনভাবে ত্বকের যত্ন নেওয়া ও মেকআপ করা শুরু করলেন, যাতে ত্বক কোরিয়ানদের মতোই স্বচ্ছ ও চকচকে হয়ে ওঠে। তবে বিউটি ট্রেন্ডে সম্প্রতি লেগেছে নতুন হাওয়া।
১ দিন আগে