
ফেসবুক মেসেঞ্জার এখন আর শুধু টেক্সট মেসেজ আদান-প্রদানের অ্যাপ নয়, এটি আধুনিক যুগের একটি বহুমাত্রিক যোগাযোগমাধ্যম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত ছবি, ভিডিও ও অডিও আদান-প্রদান করা যায়। তবে বেশির ভাগ সময়ই মেসেঞ্জারে পাঠানো ছবি ও ভিডিওর গুণগত মান কমে যায়। বিশেষ করে এগুলোর ফাইল সাইজ বড় হলে। এই সমস্যার সমাধান হলো মেসেঞ্জারে এইচডি ফিচার ব্যবহার করা।
এই ফিচারের মাধ্যমে মেসেঞ্জারে সহজেই এইচডি মানের ছবি ও ভিডিও পাঠাতে পারবেন। ফলে ছবি ও ভিডিও অপরজন ডাউনলোড করলেও তা ঘোলাটে হয়ে যাবে না। কনটেন্টগুলো ডাউনলোডের পরও স্পষ্ট থাকবে।
ফিচারটি ব্যবহার করে একই সঙ্গে একাধিক ছবি ও ভিডিও ব্যবহার করা যাবে। এইচডি ছবি ও ভিডিওর সঙ্গে ‘এইচডি’ নামের ব্যাজ ছবির সঙ্গে যুক্ত হবে।
মেসেঞ্জারে এইচডি ছবি ও ভিডিও পাঠাবেন যেভাবে
১. প্রথমেই স্মার্টফোনে মেসেঞ্জার চালু করুন।
২. যে চ্যাটে এইচডি মানে ছবি ও ভিডিও পাঠাতে চান, সেই চ্যাটথ্রেডের ওপর ট্যাপ করুন।
৩. এখন নিচের বাঁ দিকে থাকা গ্যালারি আইকোন ট্যাপ করুন। এর ফলে ফোনের গ্যালারি চালু হবে।
৪. গ্যালারি থেকে পছন্দের মতো ছবি ও ভিডিও নির্বাচন করুন। আপনি চাইলে একাধিক ফাইলও নির্বাচন করতে পারেন।
৫. এইচডি মানের ছবি ও ভিডিও পাঠানোর জন্য ডান পাশের ওপরের দিকে থাকা ‘এইচডি’ আইকনে ট্যাপ করুন। ফিচারটি চালু হলে আইকনটি নীল হয়ে যাবে।
৬. এরপর সেন্ড বাটনে ট্যাপ করুন। এভাবে এইচডি ছবি ও ভিডিও পাঠানো যাবে।

ইউটিউবের মালিক প্রতিষ্ঠান গুগল ইরানপন্থী একটি গোষ্ঠীর চ্যানেল তাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিয়েছে। চ্যানেলটি লেগো-থিমযুক্ত অ্যানিমেশনের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে ভিডিও তৈরি করত। লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১৬ ঘণ্টা আগে
একটি প্রযুক্তি প্রতিষ্ঠান ইভাঞ্জেলিক্যাল খ্রিষ্টানদের জন্য অর্থের বিনিময়ে ‘যিশুর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক’ গড়ার সুযোগ দিচ্ছে। এটি সম্ভব হচ্ছে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অবতারের মাধ্যমে। ‘জাস্ট লাইক মি’ প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা প্রতি মিনিটে ১ দশমিক ৯৯ ডলার খরচ করে এআই-চালিত যিশুর সঙ্গে...
৩ দিন আগে
দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রডব্যান্ড এক্সপো। দেশের ব্রডব্যান্ড খাতের উন্নয়ন, উদ্ভাবন এবং ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরতে এই এক্সপো অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিন দিনব্যাপী এই এক্সপো ১৩ থেকে ১৫ এপ্রিল রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যানের সান ফ্রান্সিসকোর বাসভবনে একটি পেট্রলবোমা (মোলোটভ ককটেল) নিক্ষেপ করা হয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার ভোরে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে ২০ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার...
৪ দিন আগে